IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন
Home >> রাজশাহী >> তানোরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে উপহার বিতরণ

তানোরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে উপহার বিতরণ

ধূমকেতু প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোরে স্কুল ও কলেজে অধ্যায়নরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের জন্য প্রধানমন্ত্রীর দেয়া উপহার বিতরণ করা হয়েছে।

জানা গেছে, ১১ জুন শনিবার প্রধানমন্ত্রীর দেয়া এসব উপহার বিতরণ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পঙ্কজ চন্দ্র দেবনাথের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন, স্থানীয় সাংসদ আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী।

বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু বাক্কার ও সোনিয়া সরদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) প্রকৌশলী তারিকুল ইসলাম, তানোর পৌর আওয়ামী লীগের সম্পাদক আবুল কালাম আজাদ প্রদিপ সরকার, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আবুল বাসার সুজন, বাঁধাইড় ইউপি চেয়ারম্যান আতাউর রহমান।

আরও উপস্থিত ছিলেন, পাঁচন্দর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন, কামারগাঁ ইউপি চেয়ারম্যান ফজলে রাব্বি ফরহাদ, কলমা ইউপি আওয়ামী লীগের সভাপতি মাইনুল ইসলাম স্বপন, সার ব্যবসায়ী সমিতির সভাপতি মোহাম্মদ আলী বাবু, তানভির রেজা, রামিল হাসান সুইট ও মোর্শেদুল মোমেমিন রিয়াদ প্রমুখ।

এদিন উপজেলার স্কুল ও কলেজে অধ্যায়নরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া উপহার নগদ অর্থ, সেলাই মেশিন ও বাইসাইকেল বিতরণ করা হয়। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে স্থানীয় সাংসদ ওমর ফারুক চৌধুরী এসব উপহার ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের হাতে তুলে দিয়েছেন।

এসময় উপস্থিতদের উদ্দেশ্যে প্রধান অতিথি বলেন, এক সময় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীরা শিক্ষার বাইরে ছিল, এখন তারা শিক্ষার আলোয় আলোকিত হয়ে সমাজের উন্নয়নে অবদান রাখছেন।

তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী ও শেখ হাসিনা সমমর্যাদা এবং সমঅধিকারের ভিত্তিতে উন্নত সমৃদ্ধ দেশ গড়তে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তারই ধারাবাহিকতায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর উন্নয়নেও ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছেন।

তিনি আরও বলেন, বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা (পার্বত্য চট্টগ্রাম ব্যতীত) শীর্ষক কর্মসূচির আওতায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের বিভিন্নভাবে সহায়তা করে আসছে তার সরকার।

তিনি বলেন, বছরের শুরুতেই এখন শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়া হচ্ছে এবং দরিদ্র শিক্ষার্থীদের জন্য উপবৃত্তির অর্থ মায়েদের মোবাইলে পৌঁছে দেওয়া হচ্ছে। এছাড়াও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদানের মাধ্যমে শিক্ষার প্রসারেও কাজ করছে বর্তমান সরকার।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31