IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন
Home >> রাজশাহী >> রাবিতে মৎস্যজাতপণ্য উৎপাদন ও বাজারজাতকরণ শুরু

রাবিতে মৎস্যজাতপণ্য উৎপাদন ও বাজারজাতকরণ শুরু

ধূমকেতু প্রতিবেদক, রাবি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) মাছ থেকে তৈরি বিভিন্ন পণ্য উৎপাদন ও বাজারজাতকরণ শুরু হয়েছে।

রোববার (১২ জুন) বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদ ভবনে আয়োজিত এক সেমিনারে এসব তথ্য জানানো হয়।

তিন বছরের গবেষণায় এসব পণ্য উৎপাদন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ বিভাগ। গবেষণার প্রধান নেতৃত্বে ছিলেন অধ্যাপক ড. তরিকুল ইসলাম। এছাড়াও সহ গবেষক অধ্যাপক ড. ইয়ামিন হোসেন এবং ড. সৈয়দা নুসরাত জাহান।

সেমিনারে প্রধান অতিথি ছিলেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার।

তিনি বলেন, রিসার্চের সমাপ্তি একটি গবেষকের সবচেয়ে বড় পাওয়া। আমরা বিশ্ববিদ্যালয় মানে যা বুঝি তা হলো সেখানে বৈশ্বিক গবেষণা হবে, নিত্য নতুন আবিষ্কার হবে। আপনারা ফিশারিজ বিভাগ তাই করেছেন। মানব কল্যাণে গবেষণা করেছেন তা প্রশংসার দাবি রাখে।

তিনি গবেষকদের তাদের পণ্যের বাজারজাতকরণে উৎসাহ প্রদান করেন এবং সর্বোচ্চ সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন। এছাড়াও ফিজারিজ বিভাগে একটি অত্যাধুনিক ল্যাব প্রতিষ্ঠার জন্য সর্বোচ্চ সহযোগিতার কথা বলেন।

সেমিনারে প্রধান গবেষক তরিকুল ইসলাম বলেন, এই প্রকল্পে মোট তিনটি উদ্দেশ্য নিয়ে কাজ করছি আমরা, সেগুলো হলো, স্বাদুপানি ও সামুদ্রিক মাছ থেকে বিভিন্ন ধরণের রেডি টু কুক (RTC) এবং রেডি টু ইট (RTE) খাদ্য দ্রব্য তৈরি করা। মডিফাইড এটমোস্ফিয়ার প্যাকেজিং (MAP) করে তা বিভিন্ন তাপমাত্রায় সংরক্ষণ করে এসব খাবারের গুণাগুণ ও স্থায়িত্বকাল নির্ণয় করা। এবং প্যাকেটজাত মৎস্যজাত দ্রব্য স্বল্প পরিসরে বিক্রি করার মাধ্যমে ভোক্তাদের কাছে এগুলোর গ্রহণযোগ্যতা নির্ণয় করা।

তিনি আরও বলেন, এই গবেষণার মূল একটি বিষয় হলো ম্যাপ (MAP) প্যাকেজিং, যেখানে একটি নির্দিষ্ট গ্যাস অথবা গ্যাসের মিশ্রণ দ্বারা খাবার সংরক্ষণ করা হয়। তিনি জানান, ম্যাপ প্যাকেজিং নিয়ে দেশে এটাই প্রথম কোন গবেষণা কার্যক্রম। এই কার্যক্রমের আওতায় ৫ ধরণের ৯টি প্রোডাক্ট তৈরি করা হয়েছে এবং শ্রীঘ্রই সেগুলো বাজারজাত নিশ্চিত করা হবে।

এছাড়াও সহ গবেষক অধ্যাপক ড ইয়ামিন হোসেন বলেন, অনেকেই মাছ কাটার জন্য বা গন্ধের কারণে খেতে পারেন না। মূলত তাদের জন্য আমাদের তৈরি দ্রব্যগুলো অনেক উপকারে আসবে বলে মনে করি। প্রাথমিকভাবে স্বল্প পরিসরে অল্প কিছুদিনের জন্য আমরা পন্য বাজারজাত করছি এবং ভালো রেসপন্স পেলে বানিজ্যভাবে উৎপাদনে যাওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি।

এছাড়াও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য অধ্যাপক ড. চৌধুরী জাকারিয়া। ফিশারিজ বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মনজুরুল আলম ও ডিন প্রফেসর ইশতিয়াক হোসেনসহ বিভাগীয় শিক্ষক-শিক্ষার্থীরা।

উল্লেখ্য, সেমিনার শেষে বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেটে অবস্থিত স্যুভেনিয়ার শপে মৎসজাত এসব পণ্যের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড গোলাম সাব্বির সাত্তার।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31