IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন
Home >> রাজশাহী >> দুর্গাপুরে ৫০ বছরের জবরদখলকৃত সম্পত্তি উদ্ধার

দুর্গাপুরে ৫০ বছরের জবরদখলকৃত সম্পত্তি উদ্ধার

ধূমকেতু প্রতিবেদক, দুর্গাপুর : আদালত, থানা, কোর্টকাচারী মামলা মোকদ্দমা ছাড়াই শালিস বৈঠকের মাধ্যমে প্রজা সাধারণের ন্যাযঅধিকার ৫০ বছরের জবরদখলকৃত সম্পত্তি উদ্ধার করে দিয়ে অনন্যদৃষ্টান্ত স্থাপন করেছেন রাজশাহীর দুর্গাপুর উপজেলার শাপলা আমিন সমিতি।

কোন প্রকার ঝুটঝামেলা ছাড়াই এমন মহৎ কাজ করায় উপজেলা শাপলা আমিন সমিতি’র সাথে যুক্ত সকলকে অভিনন্দন ও শুভ কামনা জানিয়েছেন প্রশাসনিক কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ব্যক্তিত্ব, জনপ্রতিনিধি, সাংবাদিক, ব্যবসায়ী সহ সকল পেশার জন সাধারন।

সালিশ বৈঠক তথ্য সূত্রে জানা যায়, রাজশাহীর দুর্গাপুর পৌর সদরের ইয়াহিয়া, খলিলুর রহমান, আঃ জলিল, বাবলু, বাবুর মৃত পিতা খবির উদ্দিনের নিজ নামীয় শানপুকুরিয়া মৌজাস্থিত ৭৫ নং আরএস খতিয়ানভূক্ত ভিটা, পুকুর, আমবাগান ও কৃষি শ্রেণীর প্রায় ১৭টি দাগের সম্পত্বি ১৯৭২ সন থেকে দীর্ঘ ৫০ বছরধরে জবর দখল করে ভোগদখল করে আসছেন শানপুকুরিয়া গ্রামের আব্দুল কাদের।

এবিষয়ে ভূক্তভোগী দুর্গাপুর সদরের মৃত খবির উদ্দিনের পুত্র বাবলু ও বাবু দুর্গাপুর উপজেলার শাপলা আমিন সমিতি বরাবর জমিসংক্রান্ত জটিলতা নিরসন, সমাধান ও নিস্পত্বির জন্য আবেদন জানান।

আবেদনের প্রেক্ষিতে ১৩ জুন সোমবার সকালে দেবীপুর উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারি রুস্তম আলীর সভাপতিত্বে দুর্গাপুর উপজেলা শাপলা আমিন সমিতির সাধারণ সম্পাদক মোবারক হোসেন শিশির ও কোষাধ্যক্ষ আমিনুল হকের নেতৃত্বে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে শানপুকুরিয়া গ্রামে একটি সালিশ বৈঠকে অনুষ্ঠিত হয়।

উক্ত সালিশ বৈঠকের সভাপতি রুস্তম আলী বলেন, বৈঠকে উপস্থিত শালিসগন সম্পত্বির কাগজপত্র পর্যালোচনা করে দেখে মৃত খবির উদ্দিনের ওয়ারিশদ্বয়ের ১৭ দাগের সম্পত্তি দীর্ঘ ৫০ বছর ধরে শানপুকুরিয়া গ্রামের আব্দুল কাদের জবরদখল করে আসছে।

উপজেলা শাপলা আমিন সমিতি’র সাধারণ সম্পাদক মোবারক হোসেন শিশির ও কোষাধ্যক্ষ আমিনুল হক সহ উপস্থিত গণ্যমান্য ব্যক্তিবর্গ সম্পত্তি জবর দখলকারী আব্দুল কাদেরকে মামলা-মোকদ্দমার মধ্যে না যেয়ে সম্পত্তিগুলো মৃত খবির উদ্দিনের ওয়ারিশদের বুঝিয়ে দেওয়ার জন্য অনুরোধ জানালে তিনি বিষয়টিতে সম্মতি দেন এবং সাথে সাথে উপস্থিত সার্ভেয়ার গনের সহায়তায় জমি জরিপের মাধ্যমে বুঝিয়ে দেন।

উভয় পক্ষকে বোঝানোর মাধ্যমে এমন একটি সুষ্ঠু সমাধান হওয়ায় উপজেলা শাপলা আমিন সমিতির সাধারণ সম্পাদক মোবারক হোসেন শিশির ও কোষাধ্যক্ষ আমিনুল হককে সাধূবাদ ও অভিনন্দন জানিয়েছেন পৌর মেয়র তোফাজ্জল হোসেন, মুক্তিযোদ্ধা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মান্নান ফিরোজ, দুর্গাপুর মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ আঃ রব, দুর্গাপুর পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী (ভারপ্রাপ্ত) শাহাবুল হক, উজানখলশী ইউনিয়ন ভূমি অফিসের তহশিলদার আঃ ওয়াহেদ, ম›জুর রহমান, দলিল লেখক তৈয়ব আলী সহ স্থানীয় সাংবাদিক, ব্যবসায়ী সহ সকল পেশাজীবি জনসাধারন।

এ বিষয়ে দুর্গাপুর উপজেলার শাপলা আমিন সমিতির সভাপতি আব্দুস সালাম বলেন, দুর্গাপুর উপজেলা সহ পার্শ^বর্তী উপজেলায় জমি সংক্রান্ত জটিলতা নিরসনে সমিতির সদস্যরা অবদান রেখে চলেছেন। সমিতির সকল সদস্য জমি সংক্রান্ত জটিলতা নিরসনে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আশা করি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31