ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী জেলা পুলিশের অভিযানে ২৪ ঘন্টায় ১৬ জনকে আটক করা হয়েছে।
সোমবার (১৩ জুন) রাজশাহী জেলার বিভিন্ন থানা ও ডিবি পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে।
রাজশাহী অতিরিক্ত পুলিশ সুপার (সদর) ইফতে খায়ের আলম জানান, গোদাগাড়ী থানা ৬ জন, তানোর থানা ১ জন, বাগমারা থানা ২ জন, দুর্গাপুর থানা ১ জন, পুঠিয়া থানা ২ জন, চারঘাট থানা ১ জন ও বাঘা থানা ৩ জনকে আটক করে।
তিনি জানান, আটককৃত মধ্যে ৬ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ৪ জনকে মাদকদ্রব্যসহ ও ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
এদিকে, গোদাগাড়ী থানা পুলিশ তৌফিকুল ইসলাম (৪০) কে ১০লিটার চোলাইমদসহ আটক করে। তানোর থানা পুলিশ সিরাজুল ইসলাম ওরফে ছৈমুদ্দিন (৩৩) কে ৩.২০ গ্রাম হেরোইনসহ আটক করে।
অপরদিকে, চারঘাট থানা পুলিশ সুমন ইসলাম ওরফে বাঘা সিদ্দিক (২৫) কে ২৫ পিচ ইয়াবাসহ আটক করে। দুর্গাপুর থানা পুলিশ সোহান (২৬) কে ৫০ গ্রাম গাঁজাসহ আটক করে। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


