IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন
Home >> রাজশাহী >> লিড নিউজ >> প্রধানমন্ত্রী উন্নয়নের দীপশিখা জ্বালিয়েছেন : সমাজকল্যাণমন্ত্রী

প্রধানমন্ত্রী উন্নয়নের দীপশিখা জ্বালিয়েছেন : সমাজকল্যাণমন্ত্রী

ধূমকেতু প্রতিবেদক : পৃথিবীতে যা সুন্দর তা কখনও থেমে থাকে না, বাংলাদেশও থেমে থাকেনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকল বাধা-বিপত্তি অতিক্রম করে উন্নয়নের দীপশিখা জ্বালিয়ে দিয়ে বাংলাদেশকে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াবার সুযোগ করে দিয়েছেন।

বুধবার (১৫ জুন) দুপুরে বায়ায় সরকারি শিশু পরিবারে শিশুদের অংশগ্রহণে বিভাগীয় পর্যায়ের আন্তঃপ্রাতিষ্ঠানিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সমাজকল্যাণমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ।

সমাজকল্যাণমন্ত্রী বলেন, শেখ হাসিনা দেশ পরিচালনার দায়িত্বভার গ্রহণ করে একের পর এক অসম্ভবকে সম্ভব করে যাচ্ছেন। তিনি অচেনা বাংলাদেশকে পরিচয় করে দিয়েছেন উন্নয়নের রোল মডেল হিসেবে। বিস্ময়কর পদ্মাসেতু তৈরি করেছেন, যা এখন গোটা বিশ্বে আলোচিত হচ্ছে। কাউকে পেছনে ফেলে নয়, অসহায় শিশু-কিশোরসহ সকল জনগোষ্ঠীর মানুষকে উন্নয়নের মূল প্রবাহে আনতে কাজ করছে সরকার। শিশুদের আগামীর ভবিষ্যত নিশ্চিতে সরকার বদ্ধপরিকর।

তিনি আরও বলেন, যে জাতি মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করে, সে জাতি কখনও পরাজিত হয় না। পরাজিত শক্তি বঙ্গবন্ধুকে হত্যা করে মুক্তিযুদ্ধের চেতনাকে ভুলুণ্ঠিত করতে চেয়ে ছিল, তারা বিজয়ী হতে পারেনি; আগামীতেও পারবে না।

অপশক্তির বিরুদ্ধে সোচ্চার থাকার কথা উল্লেখ করে সমাজকল্যাণমন্ত্রী বলেন, এখন দেশের ১৮ কোটি মানুষ শেখ হাসিনার নেতৃত্বে একত্রিত হয়েছে, কেউ উন্নয়নের গতি রোধ করতে পারবে না।

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের কাজকে আরও গতিশীল করতে সকলকে উৎসাহ-উদ্দীপনা নিয়ে এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, আজকের শিশুদেরকে মানুষের মতো মানুষ করে গড়ে তুলতে সকলের সহযোগিতা দরকার। এ কাজে সকলকে এগিয়ে আসতে হবে।

অনুষ্ঠানের শুরুতে সমাজকল্যাণমন্ত্রী আমন্ত্রিত অতিথিদের নিয়ে জাতীয় সংগীত পরিবেশনের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন শেষে বেলুন, ফেস্টুন ও পায়রা উড়িয়ে বিভাগীয় পর্যায়ের আন্তঃপ্রাতিষ্ঠানিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন ঘোষণা করেন। পরে তিনি রাজশাহী বিভাগের ৮টি জেলা থেকে আগত শিশু পরিবারগুলোর শিশুদের অংশগ্রহণ সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করেন।

রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিলের সভাপতিত্বে অনুষ্ঠানে রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য আয়েন উদ্দিন, বিশিষ্ট সমাজসেবী শাহীন আক্তার রেনী, ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার মোহাম্মদ মোর্শেদ আলম বক্তব্য রাখেন।

এর আগে সকালে মন্ত্রী ৮টি সরকারি শিশু পরিবারে ২৫ শয্যাবিশিষ্ট শান্তি নিবাস স্থাপন প্রকল্পের আওতায় বায়া শিশু পরিবারে রাজশাহী কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। বিকেলে সমাজকল্যাণমন্ত্রী বায়ায় শিশু ও মহিলাদের নিরাপদ হেফাজত কেন্দ্র (সেফ হোম) পরিদর্শন করেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31