IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> জাতীয় >> লিড নিউজ >> পানির নিচে রাজধানীতে বহু এলাকা

পানির নিচে রাজধানীতে বহু এলাকা

ধূমকেতু নিউজ ডেস্ক : আষাঢ়ের তৃতীয় দিন দিনভর বৃষ্টি দেখল ঢাকাবাসী। সকাল থেকে রাত পর্যন্ত গতকাল রিমঝিম, হালকা, মাঝারি এবং ভারী বৃষ্টি হয়েছে রাজধানীর বিভিন্ন এলাকায়। মেঘের গর্জন, অনেকটা সময় কালো মেঘ আচ্ছন্ন করে ফেলে পুরো শহর। ভরদুপুরে ও বিকালে ঢাকাবাসীকে রাতের স্বাদ নিতে হয়েছে।

এ সময় বাইরে চলাচলকারী গাড়িগুলো হেডলাইট জ্বালিয়ে চলাচল করেছে। ছুটির দিনেও বৃষ্টির ফলে ঢাকায় অনেক সড়কে সৃষ্টি হয় জলজট। এতে দুর্ভোগ পোহাতে হয়েছে কর্মব্যস্ত মানুষকে।

সরেজমিন দেখা গেছে, বিকাল ৪টার পর থেকে ঢাকার বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টি হয়েছে। এ সময় সড়কগুলোয় পানি জমে যায়। মুষলধারার বৃষ্টির পানি জলজটের সৃষ্টি করে। কোনো কোনো সড়কে হাঁটুপানিও জমে থাকতে দেখা যায়। ঢাকার অভিজাত এলাকা গুলশান, বনানী, বারিধারা, কুড়িল এলাকার অনেক সড়কেও জলজটের সৃষ্টি হয়। তবে ঢাকার দুই সিটির সম্প্রসারিত এলাকাগুলোয় জলজটের মাত্রা বেশি ছিল। বিশেষ করে দক্ষিণখান, উত্তরখান, তুরাগ, ডেমরা এলাকার বিভিন্ন সড়কে পানি জমে থাকতে দেখা যায়। এসব এলাকার সড়কের কোথাও কোথাও হাঁটুপানিও জমে থাকতে দেখা গেছে। ওইসব এলাকার ভুক্তভোগীদের অনেকে জলজটের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে দুঃখ প্রকাশ করেন।

দক্ষিণখানের বাসিন্দা ইয়াছিন রানা ফেসবুকে লিখেছেন, দক্ষিণখান এলাকা সিটি করপোরেশনভুক্ত হয়ে কি লাভ হলো…। এর নিচে তিনি তাদের বাসার গলি দিয়ে হাঁটুসমান পানির ঢেউ দেখালেন। পুরান ঢাকার নাজিম উদ্দিন রোডের জমিদার গলিতেও গতকালের বৃষ্টিতে হাঁটপানি জমে থাকে। ড্রেনে আবর্জনা ফেলার কারণে সড়কে নোংরা পানি একাকার হয়ে যায়। নিরুপায় হয়ে বাইরে বের হওয়া মানুষ ওই আবর্জনাযুক্ত পানি ডিঙ্গিয়ে চলাচল করেছেন।

পুরান ঢাকার বাসিন্দা মুসতাক আহমদ বলেন, গতকাল সকাল থেকে দুপুর পর্যন্ত বৃষ্টিতে নাজিম উদ্দিন রোডের জমিদার গলিতে হাঁটুপানি জমে যায়। এ অবস্থায় জরুরি প্রয়োজনে বাইরে বের হতে হয়। তখন দুর্গন্ধযুক্ত হাঁটুপানি মাড়িয়ে আসতে হয়েছে। এ শহরের এ উন্নতির কথা শুনছি, তাহলে অবস্থার পরিবর্তন হচ্ছে না কেন?

ঢাকার দুই সিটি করপোরেশন সূত্রে জানা যায়, সকালে বৃষ্টি শুরু হওয়ার পর থেকে সিটি করপোরেশনের ‘কুইক রেসপন্স টিম’-এর সদস্যরা মাঠে নেমেছেন। অর্থাৎ, জলজট ও জলাবদ্ধপ্রবণ এলাকার পানি সরাতে পাঁচ থেকে ছয়জন শ্রমিক কাজ করেছেন। আর এসব কার্যক্রম সরাসরি তদারক করেছেন সিটি করপোরেশনের বিভিন্ন বিভাগের কর্মকর্তা ও প্রকৌশলীরা। ঢাকার দুই সিটির প্রতিটি ওয়ার্ডে জলজট নিরসনে সিটি করপোরেশনের কুইক রেসপন্স টিমের সদস্যদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। এরপরও সৃষ্ট জলজটে নাকাল হয়েছে নগরবাসী।

এ প্রসঙ্গে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রধান নির্বাহী কর্মকর্তা ফরিদ আহাম্মদ বলেন, ডিএসসিসিতে বেশ কিছু জলজট ও জলাবদ্ধপ্রবণ এলাকা রয়েছে। সেগুলোতে গতকাল জলজট হয়েছে। এর সংখ্যা ছয় থেকে সাতটি হবে। সেসব এলাকার পানি নিষ্কাশনে কাজ করেছেন ‘কুইক রেসপন্স টিমের সদস্যরা’।

এ বিষয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা বলেন, গতকাল অস্বাভাবিক বৃষ্টি হয়েছে। এ কারণে শহরের বিভিন্ন এলাকায় জলজটের সৃষ্টি হয়। সেসব নিরসন করতে ডিএনসিসির কুইক রেসপন্স টিম কাজ করছে। আশা করি, দ্রুততম সময়ের মধ্যে পানি সরে যাবে। নাগরিক দুর্ভোগ লাঘবে ডিএনসিসি নিরলস কাজ করছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news