IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন
Home >> রাজশাহী >> রাজশাহীতে ৮ দফা দাবিতে বিএফইউজের বিক্ষোভ

রাজশাহীতে ৮ দফা দাবিতে বিএফইউজের বিক্ষোভ

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে সাংবাদিকদের ৮ দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন।

শনিবার (১৮ জুন) সকাল সাড়ে ১০ টায় রাজশাহী সাংবাদিক ইউনিয়নের আয়োজনে নগরীর দড়িখড়বোনা মোড়ে (আরইউজের) কার্যালয়ের সামনের রাস্তায় এই বিক্ষোভ সমাবেশে অনুষ্ঠিত হয়।

গণমাধ্যমকর্মী আইন দ্রুত পাস, নবম ওয়েজবোর্ড রোয়েদাদ সংশোধন ও বাস্তবায়ন, সকল প্রতিষ্ঠানের সাংবাদিকদের নিয়োগপত্র, নিয়মিত বেতনভাতা ও বেকয়া পরিশোধ সহ ৮ দফা দাবি নিয়ে সমাবেশে সারাদেশের সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ এবং রাজশাহীর গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন।

এই বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজের) সভাপতি ওমর ফারুক ।

বিএফইউজের সাধারণ সম্পাদক দীপ আজাদের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, বিএফইউজের সাবেক সভাপতি ও সিনিয়র সাংবাদিক মঞ্জুরুল আহসান বুলবুল।

রাজশাহীতে এ কর্মসূচির আয়োজন করায় বিএফইউজেকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য দেন, রাজশাহী সাংবাদিক ইউনিয়ন ‘আরইউজের’ সভাপতি রফিকুল ইসলাম।

আরও বক্তব্য রাখেন, বিএফইউজের সহ-সভাপতি মধূসুদন মণ্ডল, শহিদুল আলম, মাহাবুবুল আলম নয়ন ও কোষাধ্যক্ষ খায়রুজ্জামান কামাল, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আক্তার হোসেন, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শামসুল ইসলাম, খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ফারুক আহমেদ, যশোর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এইচআর তুহিন, বগুড়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি আমজাদ হোসেন মিন্টু, দিনাজপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি অহিউল আলম আর্টিস্ট, ময়মনসিংহ সাংবাদিক ইউনিয়নের সভাপতি আতাউর করিম খোকন, নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবদুস সালাম খোকন এবং কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের পক্ষে আফরোজা আক্তার ডিউ।

সমাবেশে বিএফইউজের সাবেক সভাপতি মুঞ্জুরুল আহসান বুলবুল বলেন, নবম ওয়েজবোর্ড বাস্তবায়ন করে দ্রুত দশম ওয়েজবোর্ড দেওয়ার প্রস্তুতি গ্রহণের দাবি জানান। এ ছাড়া তিনি সকল সাংবাদিকের নিয়োগপত্র এবং বেতন-ভাতা নিশ্চিতের দাবি জানান। তিনি বলেন, রাজশাহী থেকেই সাংবাদিকদের এই আন্দোলন শুরু হলো। এ আন্দোলন সারাদেশে ছড়িয়ে পড়বে।

সমাবেশে সাংবাদিক নেতারা দাবি জানিয়ে বলেন, বিক্ষোভ-সমাবেশ থেকে গণমাধ্যমকর্মী (চাকরি শর্তাবলী) আইন দ্রুত পাস করা, নবম ওয়েজবোর্ড রোয়েদাদ সংশোধন ও বাস্তবায়ন করা; সকল প্রতিষ্ঠানের সাংবাদিকদের নিয়োগপত্র দেওয়া, নিয়মিত বেতন-ভাতা দেওয়া ও বকেয়া পরিশোধ করা; দ্রুত জাতীয় সম্প্রচার আইন প্রণয়ন করা, ডিজিটাল নিরাপত্তা আইনের সংশোধন করা, সাংবাদিক হত্যা ও নির্যাতনের বিচার নিশ্চিত করা; ষাটোর্ধ্ব বেকার সাংবাদিকদের জন্য অবসর ভাতা বা পেনশন চালু করা এবং সাংবাদিকদের আবাসন প্রকল্পের জন্য জমি বরাদ্দ নিশ্চিত করা করতে হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31