IMG-LOGO

বুধবার, ২৯ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ভালোবাসার কষ্টগাছ না কেটে মেরিন ড্রাইভ সড়ক প্রশস্তকরণের নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানেরযেসব অঞ্চলে ৮০ কিলোমিটার বেগে ঝড় হতে পারেরাসিক প্রশাসকের সাথে জাতীয় দলের সাবেক খেলোয়াড় বৃন্দের সৌজন্য সাক্ষাৎআত্রাইয়ে শশুর বাড়ি থেকে স্ত্রীকে তুলে নিতে এসে ভাংচুর ও মারধরের অভিযোগ স্বামীসহসাত জন আটক ॥ থানায় মামলা দায়েরমহাদেবপুরে বিদ্যুৎস্পৃষ্টে ১০ মাসের শিশুর মৃত্যুরুয়েট পরিদর্শন করলেন ভারতের সহকারী হাই কমিশনারবাগমারায় ভবানীগঞ্জ দলিল লেখক সমিতির নামে চাঁদাবাজির অভিযোগে বিক্ষোভতানোরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভামহাদেবপুরে শিক্ষকের থাপ্পড়ে কানের পর্দা ফাটল শিক্ষার্থীরশ্রমিক সংকট, রাণীনগরে কালবৈশাখীর তান্ডবে ফলন বিপর্যয়ের শঙ্কাসিংড়ায় চাল-পানি খেয়ে হাসপাতালে ভর্তি ৮ শ্রমিককুষ্টিয়ায় অস্ত্রোপচারের সময় শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশি হেফাজতেরাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ৩ জন মাদক ব্যবসায়ী গ্রেপ্তাররহনপুরে খামারিদের প্রশিক্ষন
Home >> টপ নিউজ >> জানা-অজানা >> কাঞ্চনজঙ্ঘার মায়াবী রূপ

কাঞ্চনজঙ্ঘার মায়াবী রূপ

ধূমকেতু নিউজ ডেস্ক : বাংলাদেশের সবচেয়ে উত্তরের জেলা পঞ্চগড়। অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা এই পঞ্চগড়। শীতপ্রবণ এই পঞ্চগড়ের তেঁতুলিয়া গেলেই দেখা মিলবে পৃথিবীর তৃতীয় বৃহৎ পর্বতমালা কাঞ্চনজঙ্ঘা পর্বতশৃঙ্গ। অদূরে চোখে পড়বে হিমালয় এবং কাঞ্চনজঙ্ঘার মায়াবী রূপ!

বাংলাদেশ এবং ভারত সীমান্তের বুক দিয়ে বয়ে যাচ্ছে মহানন্দা নদী। এ নদীর তীর থেকেই দেখা যায় কাঞ্চনজঙ্ঘা পর্বতশৃঙ্গটির অপূর্ব দৃশ্য। কিন্তু কয়েক বছর ধরেই তেঁতুলিয়ার বিভিন্ন এলাকা থেকে খালি চোখেই দেখা মিলছে এই অপরূপ সৌন্দর্যে ঘেরা পর্বতশৃঙ্গটির। প্রকৃতিপ্রেমী এবং ভ্রমণ পিপাসুদের জন্য খুবই আকর্ষণীয় জায়গা এই কাঞ্চনজঙ্ঘা পর্বতশৃঙ্গ।

আজকে আমরা গল্প করবো পঞ্চগড়ের তেঁতুলিয়া থেকে দৃশ্যমান তৃতীয় বৃহৎ পর্বতমালা কাঞ্চনজঙ্ঘা পর্বতশৃঙ্গ নিয়ে। চলুন জেনে নেই কীভাবে যাবেন পঞ্চগড়ের তেঁতুলিয়ার কাঞ্চনজঙ্ঘা পর্বতশৃঙ্গটিতে।

কখন যাবেন

কাঞ্চনজঙ্ঘা পর্বতশৃঙ্গটির দেখা সারাবছর মেলে না। স্থানীয়দের মতে অক্টোবরের মাঝামাঝি থেকে নভেম্বরের মাঝামাঝি সময়ে আকাশ মেঘহীন থাকে আর এই সময়টাতেই দেখা যায় পৃথিবীর তৃতীয় বৃহৎ পর্বতমালাটি।

তাই বরফে ঢাকা অসাধারণ এই পর্বতশৃঙ্গটি দেখতে চাইলে অক্টোবরের মাঝামাঝি থেকে নভেম্বরের মাঝামাঝি সময়ে যেতে হবে। এই সময়গুলোতে আকাশ পরিষ্কার থাকলে দেখা মিলবে অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা কাঞ্চনজঙ্ঘা পর্বতশৃঙ্গটির।

কীভাবে যাবেন

ঢাকা থেকে পঞ্চগড় যাওয়ার বেশকয়েকটি বাস রয়েছে। নন-এসি বাসগুলোর মধ্যে হানিফ এবং নাবিল পরিবহণে করে পঞ্চগড় যেতে পারেন। এক্ষেত্রে ভাড়া হবে ৩৫০ থেকে ৫০০ টাকার মধ্যে। ঢাকা থেকে পঞ্চগড় পর্যন্ত সরাসরি কোন এসি বাস নেই। এসি বাসে করে যেতে চাইলে প্রথমে রংপুর যেতে হবে। এসি বাসগুলোর মধ্যে টি আর ট্রাভেলস, গ্রীণলাইন এবং আগমণি দিয়ে রংপুর যেতে পারেন। এসি বাসগুলোর ভাড়া ৭০০ থেকে ৮০০ টাকার মধ্যে। রংপুর থেকে অন্য পরিবহণে পঞ্চগড় যেতে পারেন।

পঞ্চগড় থেকে তেঁতুলিয়ার উদ্দেশ্যে সারাদিনই বেশকিছু বাস চলাচল করে। এক্ষেত্রে বাস ভাড়া জনপ্রতি ৪৫ থেকে ৫০ টাকা হবে। আপনি চাইলে ঢাকা থেকে তেঁতুলিয়ায় সরাসরি বাসে করে যেতে পারেন। ঢাকা থেকে হানিফ এবং বাবুল পরিবহণে জনপ্রতি ৫০০ থেকে ৬০০ টাকা ভাড়ায় তেঁতুলিয়ায় যেতে পারেন।

কোথায় থাকবেন

পঞ্চগড়ে বেশকিছু থাকার হোটেল রয়েছে। এগুলো খুব সাধারণ মানের আবাসিক হোটেল। এসব হোটেল গুলোতে নন-এসি রুমগুলো ৩০০-৭০০ টাকার মধ্যে পেয়ে যাবেন। আর এসি রুমগুলো ১০০০-১২০০ টাকার মধ্যে পেয়ে যাবেন।

এছাড়াও মহানন্দা নদীর কাছে রয়েছে ৩টি ডাকবাংলো রয়েছে। সবচেয়ে ভালো হয় এই বাংলোগুলোতে থাকতে পারলে। এই বাংলোগুলোতে থাকতে হলে আগে থেকেই তেঁতুলিয়া উপজেলা বা জেলা প্রশাসনের অনুমতি নিতে হবে।

এসব বাংলোর রুমের ভাড়া ৪০০ টাকা করে। এছাড়াও রয়েছে বনবিভাগের রেস্ট হাউজ। এই রেস্ট হাউজে থাকতে চাইলে জেলা সদর অথবা তেঁতুলিয়ার বন বিভাগ থেকে অনুমতি নিতে হবে। বাংলাবান্ধা স্থলবন্দরেও জেলাপরিষদের ডাকবাংলো রয়েছে। অনুমতি নিয়ে এখানে থাকতে হবে এবং রুম ভাড়া পড়বে ২০০ টাকা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031