IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> জাতীয় >> লিড নিউজ >> অভিন্ন নদীর যৌথ ব্যবস্থাপনায় রাজি ভারত

অভিন্ন নদীর যৌথ ব্যবস্থাপনায় রাজি ভারত

ধূমকেতু নিউজ ডেস্ক : ৫৪টি অভিন্ন নদীর যৌথ ব্যবস্থাপনা বিষয়ক বাংলাদেশের প্রস্তাবে সম্মতি জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর।

তিনি বলেন, অভিন্ন নদীগুলোর কারণে দু’দেশের মধ্যে পরিবেশগত সামঞ্জস্য রয়েছে। আর এই মিল পরিবেশ রক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

রোববার ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠিত বাংলাদেশ ও ভারতের মধ্যে যৌথ পরামর্শ কমিটির (জেসিসি) ৭ম দফা বৈঠকে এসব কথা বলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর। এই বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

এ সময় ভারতের পররাষ্ট্রমন্ত্রী সাইবার নিরাপত্তা ও রেল ব্যবস্থার আপগ্রেডেশনসহ ভিন্ন ভিন্ন খাতে সাথে ভবিষ্যতে বাংলাদেশের সাথে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। এছাড়াও কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা, স্টার্টআপ ও ফিনটেক বা আর্থিক প্রযুক্তি বিষয়ক বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের সাথে কাজ করার মাধ্যমে দেশ দু’টির মধ্যে আরও সখ্যতা গড়ার কথা জানান তিনি।

বাংলাদেশ-ভারত দুই দেশের মধ্যে জয়েন্ট কনসাল্টেটিভ কমিশনের (জেসিসি) বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, ভারত বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিবেশী। উভয় দেশের উদ্যোগ আমাদের সমগ্র অঞ্চলে স্থিতিশীলতা ও উন্নয়নে সহায়তা করেছে। আমাদের মধ্যে (বাংলাদেশ-ভারত) সম্পর্ক পারস্পরিক আস্থা ও সম্মানের ভিত্তিতে নির্ধারিত হয়।

এছাড়াও সম্প্রতি বাংলাদেশের সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজারসহ দেশের বিস্তীর্ণ এলাকাজুড়ে যে ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে, সেটি মোকাবিলায় সহযোগিতার কথা জানিয়েছে ভারতের পররাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেছেন, ‘বাংলাদেশের উত্তরে যে নজিরবিহীন বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে, তার মোকাবিলায় ভারত তাদের সমর্থন ও সংহতি ব্যক্ত করতে চায়। আমাদের উত্তর-পূর্বাঞ্চলেও একই ধরনের বন্যা হয়েছে। আমরা এখন অনেক বেশি সময়ের জন্য বন্যা ব্যবস্থাপনা তথ্য শেয়ার করছি।’

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news