ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে গত ২৪ ঘন্টায় অভিযানে চালিয়ে ৪৬ জনকে আটক করেছে মহানগর পুলিশ।
মঙ্গলবার (২১ জুন) নগরীর বিভিন্নস্থানে থানা ও ডিবি পুলিশ অভিযান তাদের গ্রেপ্তার করে।
রাজশাহী আরএমপি পুলিশ সদর দপ্তর থেকে জানায়, বোয়ালিয়া মডেল থানা ৮ জন, রাজপাড়া থানা ২০ জন, চন্দ্রিমা থানা ২ জন, মতিহার থানা ১ জন, কাটাখালী থানা ২ জন, বেলপুকুর থানা ১ জন, শাহমখদুম থানা ১ জন, এয়ারপোর্ট থানা ১ জন, কাশিয়াডাঙ্গ থানা ১ জন, দামকুড়া থানা ৪ জন ও ডিবি পুলিশ ৫ জনকে আটক করে।
আটকৃতদের মধ্যে ২৬ জন ওয়ারেন্টভূক্ত আসামি, ১৬ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, মাদক মামলায় অভিযুক্ত আসামিদের হেফাজত হতে মোট ৩৪ গ্রাম হেরোইন, ৩ কেজি ৬৫০ গ্রাম গাঁজা, ৩৮ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ৮ লিটার চোলাইমদ উদ্ধার হয়।


