IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন
Home >> রাজশাহী >> বন্যার্তদের জন্য পাঠানো খাদ্য সামগ্রী সিলেট ও সুনামগঞ্জের ডিসি নিকট হস্তান্তর

বন্যার্তদের জন্য পাঠানো খাদ্য সামগ্রী সিলেট ও সুনামগঞ্জের ডিসি নিকট হস্তান্তর

ধূমকেতু প্রতিবেদক : বন্যার্তদের মাঝে বিতরণের জন্য বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের পাঠানো ৫ হাজার প্যাকেট খাদ্য সামগ্রী সিলেট ও সুনামগঞ্জে পৌছে দেওয়া হয়েছে। রাসিক মেয়রের নির্দেশনা অনুযায়ী বৃহস্পতিবার রাজশাহী সিটি কর্পোরেশনের কাউন্সিলরবৃন্দ দুই জেলার জেলা প্রশাসকের নিকট খাবার হস্তান্তর করেন।

এরআগে বুধবার সন্ধ্যায় নগর ভবন থেকে তিনটি ট্রাকে খাদ্য সামগ্রী পাঠানো হয়। খাদ্য সামগ্রীর প্রতিটি প্যাকেটে রয়েছে ২ কেজি চিড়া, ১ কেজি চিনি, ৫০০ গ্রাম মুড়ি, ১ প্যাকেট বিস্কুট, এক বক্স (২০ প্যাকেট) খাবার স্যালাইন, ২৫০ গ্রাম খাগরাই, নাপা ওষুধ, মোমবাতি ও দিয়াশলাই ইত্যাদি।

সিলেট বন্যার্তদের জন্য খাদ্য সামগ্রী বৃহস্পতিবার (২৩ জুন) সাড়ে ৩টায় সিলেট জেলা প্রশাসক প্রদান করা হয়। রাসিক মেয়রের পাঠানো খাদ্য সামগ্রীর ২১০০ প্যাকেট গ্রহণ করেন সিলেট জেলা প্রশাসক মজিবুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) ও জেলা ত্রাণ সম্বন্বয়কারী মিজ ইয়াসমীন নাহার রুমা, জেলা ত্রাণ পূর্নবাসন কর্মকর্তা নুরুল ইসলাম।

রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের পক্ষে খাদ্য সামগ্রী প্রদান করেন রাসিকের ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মমিন, ১৪ নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার হোসেন, ১৮ নং ওয়ার্ড কাউন্সিলর শহিদুল ইসলাম, ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, ত্রাণ কর্মকর্তা সৈয়দ জুবায়ের হোসেন মুন, মহানগর স্বেচ্ছাসেবক লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রেজা শামসুজ্জামান স্বপন প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন, সিলেট সিটি কর্পোরেশনের ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর সান্তুনু দত্ত, ২০ নং ওয়ার্ড কাউন্সিলর আজাদুর রহমান।

এদিকে একইভাবে সন্ধ্যায় সুনামগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে খাদ্য সামগ্রী পৌছে দেওয়া হয়। রাসিক মেয়রের পাঠানো ২৯০০ প্যাকেট খাদ্য সামগ্রী গ্রহণ করেন সুনামগঞ্জ জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন, এডিএম আনোয়ারুল হামিম, সহকারী কমিশনার শিল্পী রানী, মাহবুব আলম, ফজলে রাব্বী চৌধুরী, সম্রাট হোসেন, মেহেদী হাসান, দীপংকর বর্মন প্রমুখ।

রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের পক্ষে খাদ্য সামগ্রী হস্তান্তর করেন ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মমিন, ১৪ নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার হোসেন, ১৮ নং ওয়ার্ড কাউন্সিলর শহিদুল ইসলাম, ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, ত্রাণ কর্মকর্তা সৈয়দ জুবায়ের হোসেন মুন প্রমুখ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31