ধূমকেতু প্রতিবেদক, চারঘাট : “আমার টাকায় আমার সেতু, বাংলাদেশের পদ্মা সেতু” এই স্লোগানে স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে রাজশাহীর চারঘাটে বাংলাদেশ পুলিশ একাডেমী সারদার উদ্যোগে বনার্ঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এছাড়াও সারদা পুলিশ একাডেমীর ঐতিহাসিক প্যারেড গ্রাউন্ডে বড় পর্দায় পদ্মা সেতু উদ্বোধনী অনুষ্ঠান প্রচার করা হয়।
শরিবার সকাল সাড়ে আটটার দিকে বাংলাদেশ পুলিশ একাডেমীর অধ্যক্ষ আবু হাসান মুহাম্মদ তারিক, বিপিএম এর নেতৃত্বে একটি বিশাল আনন্দ র্যালী সারদা বাজার গেট থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে।
পরে সকাল ১০ টায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনির্মানের লক্ষে ১৮ কোটি মানুষের স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধনী অনুষ্ঠানটি সারদা একাডেমীর ঐতিহাসিক প্যারেড গ্রাউন্ডে বড় পর্দায় প্রচার করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ পুলিশ একাডেমীর অধ্যক্ষ অতিরিক্তি পুলিশ মহাপরিদর্শক আবু হাসান মুহাম্মদ তারিক বিপিএমসহ একাডেমীর সর্বস্তরের কর্মকর্তা, কর্মচারীসহ সুধিজন।
এর আগে গত ৭ দিন ধরে বাংলাদেশ পুলিশ একাডেমী সারদাকে রঙ্গিন সাজে সাজাতে রাত দিন পরিশ্রম করতে হয়েছে একাডেমী কর্র্তৃপক্ষকে। ফলে একাডেমী সেজেতে নতুন সাজে। রং বেরং এর বেলুন দিয়ে পুরো একাডেমীকে সাজিয়ে স্বপ্নের সেতু উদ্বোধণী অনুষ্ঠানটি স্বরণীয় করে রাখতে সক্ষম হয়েছে একাডেমী কর্তৃপক্ষ বলে মনে করেন অনুষ্ঠানে অংশ গ্রহণকারী।


