IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন
Home >> রাজশাহী >> রাসিকের চলমান উন্নয়ন কাজ দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে সমন্বয় সভা

রাসিকের চলমান উন্নয়ন কাজ দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে সমন্বয় সভা

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী সিটি কর্পোরেশনের ‘রাজশাহী মহানগরীর সমন্বিত নগর অবকাঠামো উন্নয়ন’ শীর্ষক প্রকল্পের বাহিরে বিভিন্ন উন্নয়ন কাজ চলমান রয়েছে। চলমান উন্নয়ন কার্যক্রমসমূহ দ্রুত বাস্তবায়ন এবং কার্যক্রম তদারকির লক্ষ্যে গৃহীত কমিটির এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৭ জুন) দুপুরে নগর ভবনের সরিৎ দত্ত গুপ্ত সভা কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

সভায় সভাপতির বক্তব্যে মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, প্রায় তিন হাজার কোটি টাকা ব্যয়ে ‘রাজশাহী মহানগরীর সমন্বিত নগর অবকাঠামো উন্নয়ন’ প্রকল্পের আওতায় মহানগরজুড়ে উন্নয়ন কাজ চলমান রয়েছে। এই প্রকল্পের বাইরেও বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কাজ চলমান রয়েছে। এসব কাজ দ্রুত বাস্তবায়ন ও সঠিকভাবে তদারকির লক্ষ্যে কমিটি গঠন করে দেওয়া হয়েছে। প্রত্যেক কমিটিকে নিজ নিজ দায়িত্বপ্রাপ্ত কাজ সঠিকভাবে বাস্তবায়ন করতে হবে।

সভায় বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়ন প্রকল্প, স্যাটেলাইট টাউন নির্মাণ প্রকল্প, কবরস্থান ও খেলার মাঠ তৈরীর জন্য জমি অধিগ্রহণ সংক্রান্ত প্রকল্প, হযরত শাহ মখদুম রূপোশ (র:) দরগাহ শরীফের উন্নয়ন প্রকল্প, শহীদ এএইচএম কামারুজ্জামান এঁর সমাধিসৌধ নির্মাণ প্রকল্প, রাজশাহী মহানগরীর জলাশয় সংরক্ষণ প্রকল্প, স্বল্প আয়ের মানুষের জন্য বাড়ী নির্মাণ প্রকল্প, সিটি হাসপাতালসহ নগর মাতৃসদন এবং ৪টি নগর স্বাস্থ্য কেন্দ্র চালুকরণ, দারুচিনি প্লাজা মার্কেট চালুকরণ, কারিগরী শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল ও কলেজ এবং ভাষা শিক্ষা ইনস্টিটিউট চালুকরণ, শহীদ এএইচএম কামারুজ্জামান কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানার উন্নয়ন কাজ, মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বেঞ্চ স্থাপন, শেখ রাসেল আইসিটি ল্যাব স্থাপন, এ্যানেক্স ভবনের কক্ষ ও ফ্লোর বরাদ্দ, শেখ রাসেল শিশু পার্কে শিশুদের জন্য নন মেকানিক্যাল খেলার ব্যবস্থাকরণ, কন্ট্রোল এন্ড কমান্ড সেন্টার চালুকরণ, ওলামা কল্যাণ ট্রাস্ট গঠন, প্রান্তিক জনগোষ্ঠির কল্যাণে ব্যাংক গঠন, সিটি মিউজিয়াম, আর্টগ্যালারি, আর্কাইভস নির্মাণ বিষয়ে বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় উপস্থিত ছিলেন, রাসিকের ৫নং ওয়ার্ড কাউন্সিলর কামরুজ্জামান, ৬নং ওয়ার্ড কাউন্সিলর নুরুজ্জামান টুকু, ১৩নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মোমিন, ১৪নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার হোসেন আনার, ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, সংরক্ষিত আসনের কাউন্সিলর আয়েশা খাতুন, প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরীফ উদ্দিন, সচিব মশিউর রহমান, জামেয়া ইসলামিয়া শাহ্ মখদুম দরগা মাদ্রাসার অধ্যক্ষ মুফতী শাহাদত আলী, হাতেম খাঁ বড় মসজিদের ইমাম মুফতি ইয়াকুব আলী, বঙ্গবন্ধু পরিষদ, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক আরিফুল হক কুমার, শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান প্রফেসর তানবিরুল আলম।

আরও উপস্থিত ছিলেন, শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান প্রফেসর ড. মোকবুল হোসেন, প্রকল্পের ইঞ্জিনিয়ারিং এডভাইজার আশরাফুল হক, প্রজেক্ট ম্যানেজমেন্ট স্পেশালিস্ট গোলাম মুর্শেদ, প্রধান প্রকৌশলী শরিফুল ইসলাম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী নূর ইসলাম তুষার, রাজশাহী কলেজের সাবেক অধ্যক্ষ হবিবুর রহমান, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ নূর-ঈ-সাঈদ, বাজেট কাম হিসাব রক্ষণ কর্মকর্তা শফিকুল ইসলাম খান, ওলামা কল্যাণ পরিষদের উপদেষ্টা ড. বারকুল্লাহ বিন দুরুল হুদা, ওলামা কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক মুফতী মুহামদ ওমর ফারুক, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, সদস্য শাহাদত হোসেন, নির্বাহী প্রকৌশলী আহমদ আল মঈন।

এছাড়াও নির্বাহী প্রকৌশলী এ.বি.এম আসাদুজ্জামান সুইট, সিসিডিও আজিজুর রহমান, সহকারী প্রকৌশলী অনন্য ইসলাম নির্ঝর, নির্বাহী প্রকৌশলী মাহমুদুর রহমান, নির্বাহী প্রকৌশলী নিলুফার ইয়াসমিন, ভেটেরিনারি সার্জন ড. ফরহাদ উদ্দিন, স্থপতি গৌরব দে, সার্ভেয়ার রক্তাভো রহমান রোকন, সম্পত্তি কর্মকর্তা আবু নূর মতিউর রহমান, স্থপতি জহুরুল আনোয়ার অনন্ত, মেডিকেল অফিসার ডা: তারিকুল ইসলাম, পরিবেশ উন্নয়ন কর্মকর্তা সৈয়দ মাহমুদ উল ইসলাম, সহকারী প্রোগ্র্রামার রেজওয়ানুল হুদাসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31