IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন
Home >> রাজশাহী >> দুর্গাপুরে প্রতিপক্ষের মারপিটে মা-মেয়েসহ আহত ৩

দুর্গাপুরে প্রতিপক্ষের মারপিটে মা-মেয়েসহ আহত ৩

ধূমকেতু প্রতিবেদক, দুর্গাপুর : রাজশাহীর দুর্গাপুরের মাড়িয়ায় জমিসংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের বেধড়ক মারপিটে মা ও মেয়ে ও পুত্র গুরুতর আহত হয়েছে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে দুর্গাপুর হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় আহত কামাল হোসেন বাদী হয়ে দূর্গাপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।

সোমবার (২৭ জুন) সকাল ৯ টার দিকে উপজেলার মাড়িয়া ঈদগায়ের সামনে এ হামলার ঘটনা ঘটে।

আহতরা হলেন, মাড়িয়া গ্রামের মৃত জামাল উদ্দিনের স্ত্রী পিওরজান বেগম (৫২), জাহানারা খাতুন (২৮), কামাল হোসেন (২৬)।

দূর্গাপুর থানায় দায়েরকৃত অভিযোগ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুর্গাপুর উপজেলার মাড়িয়া ইউনিয়নের কিশমত মাড়িয়া গ্রামের মৃত জামাল উদ্দিনের পৈত্রিক সূত্রে প্রাপ্ত ১০ শতাংশ সম্পত্তি দীর্ঘ ৫০ বছর থেকে জবরদখল করে খাচ্ছে একই গ্রামের ফকির উদ্দিন মেম্বার, আমির আলী ও সাহাদুল ইসলাম। গ্রাম মাতাব্বরের মাধ্যমে মৃত জামাল উদ্দিনের পুত্র কামাল উদ্দীন, স্ত্রী পিওরজান বিবি ও কন্যা জাহানারা তাদের পিতার সম্পত্তির বুঝে নিতে চাইলে প্রতিপক্ষ ফকির উদ্দিন মেম্বাররা তিন ভাই জমি জরিপের মাধ্যমে জমি বের করে নেয়ার জন্য সম্মতি প্রদান করে।

সেই মোতাবেক গত শুক্রবার কামালউদ্দিন জমি জরিপের জন্য সার্ভেয়ার ডাকে কিন্তু সেখানে প্রতিপক্ষ ফকির উদ্দিন মেম্বাররা বিভিন্ন কারণ দেখিয়ে অনুপস্থিত থাকে।

কামাল উদ্দিন সার্ভেয়ার দ্বারা তার পিতার প্রাপ্ত অংশটুকু উক্ত জমি থেকে বের করে নিয়ে পিলার স্থাপন করে। এই ঘটনার জের ধরে সোমবার মাড়িয়া ঈদগার সামনে প্রতিপক্ষ ফকির উদ্দিন মেম্বারের তিনভায়ের এর নির্দেশে আবান উদ্দিনের দুই পুত্র শাহাবুদ্দিন, সাহাদুল ইসলাম ও স্ত্রী মমতাজ এবং নমির উদ্দিনের পুত্র আমির উদ্দিন লাঠিসোটা দিয়ে মৃত জামাল উদ্দিনের স্ত্রী পিওরজান বিবি পুত্র কামাল ও কন্যা জাহানারাকে বেধড়ক মারপিট করে। স্থানীয় এলাকাবাসী আহতদের উদ্ধার করে দুর্গাপুর হাসপাতালে ভর্তি করে। আহতদের মধ্যে জামালের কন্যা জাহানারা বেগম এর শারীরিক অবস্থা অবনতি দেখা দিয়েছে। শারীরিক যন্ত্রনায় হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে জাহানারা। এ ঘটনায় কামাল উদ্দিন বাদী হয়ে দূর্গাপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।

দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হক বলেন, এ বিষয়ে কামাল উদ্দিন বাদী হয়ে একটি অভিযোগ দায়ের করেছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31