IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন
Home >> রাজশাহী >> রাজশাহীতে শিক্ষা ও সংস্কৃতি, উন্নয়নের চাবিকাঠি শীর্ষক সেমিনার

রাজশাহীতে শিক্ষা ও সংস্কৃতি, উন্নয়নের চাবিকাঠি শীর্ষক সেমিনার

ধূমকেতু প্রতিবেদক : ক্ষুদ্র নৃগোষ্ঠির সম্প্রদায়ের উন্নয়ন ও তাদের সংস্কৃতি, শিক্ষা সংরক্ষণ এবং হারানো সংস্কৃতি পুণরুদ্ধারে সরকার কাজ করে যাচ্ছে। আর এই বাস্তবায়ন করছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়।

বুধবার (২৯ জুন) রাজশাহী মহিষবাথাস্থ কারিতাস আঞ্চলিক অফিসের ফাদার চেস্কাতো হলরুমে আয়োজিত শিক্ষা ও সংস্কৃতি, উন্নয়নের চাবিকাঠি বিষয়ক সেমিনারে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নাফরিজা শ্যামা এই কথাগুলো বলেন।

তিনি বলেন, বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে কাজগুলো সঠিকভাবে বাস্তবায়ন করার জন্য সরকার বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠির কালরাচাল একাডেমি স্থাপন করেছে। এই একাডেমির সাথে যোগাযোগ করার জন্য উপস্থিত ক্ষুদ্র নৃগোষ্ঠির সম্প্রদায়ের শিক্ষার্থীদের আহ্বান জানান তিনি। কারন নিজেদের উন্নয়ন নিজেরা না করলে কেউ উন্নয়ন করে দেবে না বলে বক্তব্যে উল্লেখ করেন তিনি।

তিনি আরও বলেন, সরকারী প্রতিষ্ঠানকে যদি আপনাদের খুঁজে খুঁজে করে আনতে হয়, তাহলে কালের বিবর্তনে আপনারা হারিয়ে যাবেন। নিজেদের এগিয়ে আসতে হবে। নিজেদেরকে তুলে ধরতে হলে মিডিয়াকে ডাকতে হবে। আর মিডিয়ার সামনে উপস্থাপন করার জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষ কিংবা এমপি মন্ত্রীদের বিভিন্ন অনুষ্ঠানে অতিথি হিসেবে নিয়ে আসতে হবে।

তিনি বলেন, পাহাড়ি অঞ্চলের ক্ষুদ্র নৃগোষ্ঠির জনগণ এভাবেই এগিয়ে গেছে। বিশ্বের সাথে তাল মিলাতে হলে আর পিছিয়ে থাকলে চলবে না। এখন ডিজিটাল যুগ। হাতের মুঠোয় সব আছে। প্রত্যন্ত গ্রামে বসে থেকেও এখন বিশ্বের খবর নেয়া যায়। এসব চিন্তা করে নিজেদের এগিয়ে নিতে ইন্টারনেটে চাকরী ও স্কলারশিপের খবর খুঁজে বের করে আবেদন করতে হবে এবং সুযোগ গ্রহণ করতে বলে জানান প্রধান অতিথি। এই সকল কাজের জন্য সংস্কৃতি মন্ত্রণালয় এবং তিনি নিজে সহযোগিতা করবেন। সেইসাথে রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠির কালচারাল একাডেমির গবেষণা কর্মকর্তা বেনজামিন টুডু এর সাথে যোগাযোগ রাখার পরামর্শ দেন তিনি।

রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠির কালচারাল একাডেমির আয়োজনে সেমিনারে সভাপতিত্ব করেন অত্র একাডেমির উপপরিচালক কল্যাণ চৌধুরী।

একাডেমির গবেষণা কর্মকর্তা বেনজামিন টুডু ও সংগীত প্রশিক্ষক মানুয়েল সরেনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠির কালচারাল একাডেমির নির্বাহী পরিষদ সদস্য যোগেন্দ্র নাথ সরেন, চিত্তরঞ্জন সরদার, সুসেন কুমার শ্যামদুয়ার ও কলেস্তিনা হাঁসদা।

এসময় উপস্থিত ছিলেন, অত্র একাডেমির সহকারী গবেষণা কর্মকর্তা মোহাম্মদ শাহজাহানসহ রাজশাহী বিভাগের বিভিন্ন জেলা থেকে আগত সঁওতাল, উরাও, পাহাড়িয়া, মাহ্লে, কডা, মাহাতো, গড়াইত, মুন্ডা ও কোল সম্প্রদায়ের শিক্ষার্থীবৃন্দ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31