IMG-LOGO

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় শিক্ষকের বাড়ি থেকে স্কর্ণালংকার ও নগদ টাকা চুরিডেঙ্গু প্রতিরোধে নগরীতে রাসিকের ফগার স্প্রে কার্যক্রম অব্যাহতরাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বারান্দা থেকে পড়ে দুই বছরের শিশুর মৃত্যুবাগমারায় রাতে পুকুর খনন, সন্ধা হলেই বুনো শিয়ালের মত নেমে আসে ভেকু মেশিন আড়াল থেকেকুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড়,‘ভালো-মন্দ খেয়ে নেওয়ার’হুমকি, এলাকায় আতঙ্ক সৃষ্টিক্ষুদ্র জাতিগোষ্ঠীর সংগ্রাম, বিজয় ও আনন্দের প্রতীক ঝান্ডিকুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ডিবি পুলিশের ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলানাশকতার মামলায় আক্কেলপুরে বদলগাছীর বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহগ্রেপ্তার ১৯মান্দায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে লোকমোর্চার মতবিনিময়সিরাজগঞ্জে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চতুর্থদিনের খেলাকুষ্টিয়ায় ছেলের মৃত্যুর খবর শুনে বাবার মৃত্যুরাজশাহীতে বাস মালিক ও শ্রমিকের নব-নির্বাচিত নেতৃবৃন্দকে সংবর্ধনা প্রদানরাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণতানোরে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেফতার ৫ জননিয়ামতপুরে ভাইফোঁটা উৎসব পালিত
Home >> টপ নিউজ >> ধর্ম >> ৯ জুলাই সৌদি আরবে ঈদ

৯ জুলাই সৌদি আরবে ঈদ

ধূমকেতু নিউজ ডেস্ক : সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে দেখা গেছে ১৪৪৩ হিজরি সনের জিলহজ মাসের চাঁদ। সৌদি আরব, কাতার, ওমান, আরব আমিরাসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে আগামী ৯ জুলাই।

গালফ নিউজের এক প্রতিবেদনে জানানো হয়েছে, বুধবার স্থানীয় সময় সন্ধ্যায় সৌদি আরবের তামির পর্যবেক্ষণ কেন্দ্র থেকে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। সে অনুযায়ী বৃহস্পতিবার থেকে জিলহজ মাস গণনা শুরু হবে।

পবিত্র জিলহজ মাসের দশম দিন মুসলিম বিশ্ব ঈদুল আজহা পালন করে। সে অনুযায়ী আগামী ৯ তারিখ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ঈদ উদযাপিত হবে। আর জিলহজ মাসের নবম দিন অর্থাৎ ৮ জুলাই পালিত হবে হজ।

মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ব্রুনাই ও হংকং আগেই পবিত্র ঈদুল আজহা উদযাপনের তারিখ ঘোষণা করেছে। এই দেশগুলোতে চাঁদ দেখা যায়নি বলে সেখানে আগামী ১০ জুলাই কোরবানির ঈদ উদযাপন করা হবে।

সাধারণত সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর একদিন পর বাংলাদেশে পবিত্র ঈদুল ফিতর ও ঈদুল আজহা উদযাপিত হয়। সে হিসাবে এবার আগামী ১০ জুলাই ঈদুল আজহা উদযাপিত হতে পারে বাংলাদেশে।

এদিকে ১৪৪৩ হিজরি সনের পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা এবং পবিত্র ঈদুল আজহার তারিখ নির্ধারণের লক্ষ্যে বৃহস্পতিবার (৩০ জুন) সন্ধ্যা সোয়া ৭টায় (বাদ মাগরিব) ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররমের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে।

আজ ১৪৪৩ হিজরি সনের চাঁদ দেখা গেলে শুক্রবার (১ জুলাই) থেকে বাংলাদেশে জিলহজ মাস গণনা শুরু হবে। সেক্ষেত্রে বাংলাদেশে আগামী ১০ জুলাই (১০ জিলহজ) পবিত্র ঈদুল আজহা উদযাপিত হতে পারে। আর আজ চাঁদ দেখা না গেলে আগামী শনিবার (২ জুলাই) থেকে জিলহজ মাস গণনা শুরু হবে, সেক্ষেত্রে দেশে ঈদুল আজহা উদযাপিত হবে আগামী ১১ জুলাই।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31