IMG-LOGO

বুধবার, ২৯ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ভালোবাসার কষ্টগাছ না কেটে মেরিন ড্রাইভ সড়ক প্রশস্তকরণের নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানেরযেসব অঞ্চলে ৮০ কিলোমিটার বেগে ঝড় হতে পারেরাসিক প্রশাসকের সাথে জাতীয় দলের সাবেক খেলোয়াড় বৃন্দের সৌজন্য সাক্ষাৎআত্রাইয়ে শশুর বাড়ি থেকে স্ত্রীকে তুলে নিতে এসে ভাংচুর ও মারধরের অভিযোগ স্বামীসহসাত জন আটক ॥ থানায় মামলা দায়েরমহাদেবপুরে বিদ্যুৎস্পৃষ্টে ১০ মাসের শিশুর মৃত্যুরুয়েট পরিদর্শন করলেন ভারতের সহকারী হাই কমিশনারবাগমারায় ভবানীগঞ্জ দলিল লেখক সমিতির নামে চাঁদাবাজির অভিযোগে বিক্ষোভতানোরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভামহাদেবপুরে শিক্ষকের থাপ্পড়ে কানের পর্দা ফাটল শিক্ষার্থীরশ্রমিক সংকট, রাণীনগরে কালবৈশাখীর তান্ডবে ফলন বিপর্যয়ের শঙ্কাসিংড়ায় চাল-পানি খেয়ে হাসপাতালে ভর্তি ৮ শ্রমিককুষ্টিয়ায় অস্ত্রোপচারের সময় শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশি হেফাজতেরাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ৩ জন মাদক ব্যবসায়ী গ্রেপ্তাররহনপুরে খামারিদের প্রশিক্ষন
Home >> জানা-অজানা >> টপ নিউজ >> ইতিহাসের এই দিন

ইতিহাসের এই দিন

ইতিহাসের এই দিন

ফাইল ফটো

ধূমকেতু নিউজ ডেস্ক : ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সব সময় গুরুত্ব বহন করে। এ গুরুত্বের কথা মাথায় রেখেই পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘আজকের এই দিনের ইতিহাস’।

আজ ১ জুলাই ২০২২,শুক্রবার, ১৭ আষাঢ় ১৪২৯ বঙ্গাব্দ। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ কিছু ঘটনা।

ঘটনাবলি:

১৮৩৫ – উইলিয়াম অ্যাডাম কর্তৃক বাংলাদেশের প্রথম শিক্ষাবিষয়ক রিপোর্ট (অ্যাডাম রিপোর্ট) পেশ করা হয়।

১৮৪৭ – মার্কিন ডাক বিভাগের প্রথম ডাক টিকিট চালু হয়।

১৮৬২ – কলকাতা হাইকোর্টের আনুষ্ঠানিক উদ্বোধন হয়।

১৮৬২ – রাশিয়ার মস্কোতে রাষ্ট্রীয় গণগ্রন্থাগার প্রতিষ্ঠিত হয়।

১৮৬৩ – আমেরিকায় গৃহযুদ্ধ (গ্যাটিসবার্গ যুদ্ধ) শুরু হয়।

১৮৬৭ – কানাডা ব্রিটিশ উপনিবেশ থেকে স্বাধীনতা লাভ করে।

১৮৭৯ – অবিভক্ত ভারতে প্রথম পোস্টকার্ড চালু হয়।

১৯২১ – কমিউনিস্ট পার্টি অব চায়না প্রতিষ্ঠিত হয়।

১৯২১ – ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়।

১৯২৯ – স্যার আবদুর রহিমকে সভাপতি, মওলানা আকরম খাঁকে সম্পাদক এবং শেরেবাংলা একে ফজলুল হককে সহ-সভাপতি করে নিখিল বঙ্গ প্রজা সমিতি গঠিত হয়।

১৯৪৭ – ব্রিটিশ পার্লামেন্টে ভারত ও পাকিস্তানের স্বাধীনতা আইন পাস করা হয়।

১৯৬০ – ব্রিটিশ নিয়ন্ত্রিত সোমালিয়া ও ইতালি নিয়ন্ত্রিত সোমালিয়ার একীভূত হওয়ার মধ্য দিয়ে আফ্রিকার দেশ সোমালিয়া স্বাধীনতা লাভ করে।

১৯৬২ – আফ্রিকার ছোট্ট দেশ বুরুন্ডি ও রুয়ান্ডা স্বাধীনতা অর্জন করে।

১৯৬৬ – কানাডায় প্রথম রঙিন টেলিভিশন সম্প্রচারিত হয়।

১৯৬৭ – কানাডা প্রতিষ্ঠিত হয়।

১৯৯৭ – বৃটেন চীনের গুরুত্বপূর্ণ দ্বীপ জনপদ হংকংকে চীনের কাছে ফিরিয়ে দেয়।

২০০২ – নেদারল্যান্ডসের হ্যাগে বিশ্বের প্রথম স্থায়ী আন্তর্জাতিক যুদ্ধাপরাধ আদালতের কার্যক্রম শুরু।

জন্ম:

১৪৮১ – দ্বিতীয় ক্রিটিয়ান, তিনি ছিলেন ডেনমার্কের রাজা।

১৫০৬ – দ্বিতীয় লুইস, তিনি ছিলেন হাঙ্গেরির রাজা।

১৫৩৪ – দ্বিতীয় ফ্রেডেরিক, তিনি ছিলেন ডেনমার্ক রাজা।

১৬৪৬ – গট‌ফ্রিড ভিলহেল্ম লাইব‌নিৎস, তিনি ছিলেন জার্মান দার্শনিক ও গণিতবিদ।

১৮০৪ – জর্জ সান্ড, তিনি ছিলেন ফরাসি লেখক ও নাট্যকার।

১৮৭২ – লুই ব্লেরিওট, তিনি ছিলেন ফরাসি পাইলট ও প্রকৌশলী।

১৮৭৯ – লিওন জউহাউক্স, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী ফরাসি ইউনিয়ন নেতা।

১৮৮২ – বিধান চন্দ্র রায়, তিনি ছিলেন বিখ্যাত বাঙ্গালী চিকিৎসক ও পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রী।

১৮৯৯ – চার্লস লাউগটোন, তিনি ছিলেন ইংরেজ বংশোদ্ভূত আমেরিকান অভিনেতা ও পরিচালক।

১৯০২ – উইলিয়াম ওয়াইলার, তিনি ছিলেন ফরাসি বংশোদ্ভূত আমেরিকান পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার।

১৯০৩ – আবুল ফজল, তিনি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও রাষ্ট্রপতির শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ছিলেন।

১৯০৭ – আতাউর রহমান খান, তিনি ছিলেন বিশিষ্ট রাজনীতিক, পার্লামেন্টারিয়ান।

১৯২৬ – রবার্ট ফোগেল, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান অর্থনীতিবিদ ও শিক্ষাবিদ।

১৯২৯ – জেরাল্ড এডেলম্যান, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান জীববিজ্ঞানী ও চিকিৎসক।

১৯৩০ – ক্যারল চমস্কি, তিনি ছিলেন যুক্তরাষ্ট্রের ভাষাবিজ্ঞানী, শিক্ষা বিশেষজ্ঞ ও ভাষাবিজ্ঞানী ও মানবিক বক্তব্য প্রদানকারী রাজনীতিসচেতন লেখক নোয়াম চমস্কির সহধর্মিণী।

১৯৩২ – এম. এন. আখতার, তিনি ছিলেন বাংলাদেশের প্রখ্যাত গীতিকার, সুরকার ও শিল্পী।

১৯৪১ – অ্যালফ্রেড গুডম্যান গিলম্যান, তিনি নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান ফার্মাকোলজিস্ট ও প্রাণরসায়নবিদ।

১৯৪৭ – আবদুল কুদ্দুস মাখন, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, ডাকসুর সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য।

১৯৪৮ – ডলি আনোয়ার, তিনি ছিলেন বাংলাদেশী চলচ্চিত্র অভিনেত্রী।

১৯৫৩ – লরেন্স গঞ্জি, তিনি ছিলেন মল্টিয় আইনজীবী, রাজনীতিবিদ ও ১২ তম প্রধানমন্ত্রী।

১৯৫৩ – জাডরানকা কসর, তিনি ছিলেন ক্রোয়েশীয় সাংবাদিক ও রাজনীতিবিদ ও ৯ম প্রধানমন্ত্রী।

১৯৫৫ – লি কেকিয়াং, তিনি চীনের অর্থনীতিবিদ ও রাজনীতিবিদ।

১৯৬১ – কার্ল লুইস, তিনি সাবেক মার্কিন ক্রীড়াবিদ।

১৯৬১ – প্রিন্সেস ডায়ানা, তিনি ছিলেন যুক্তরাজ্যের প্রাক্তন যুবরাজ্ঞী।

১৯৬৭ – পামেলা অ্যান্ডারসন, তিনি কানাডিয়ান অভিনেত্রী।

১৯৭৬ – রুড ভ্যান নিস্টেল্রয়ি, তিনি ওলন্দাজ ফুটবলার।

১৯৮৬ – আগনেজ মো, তিনি ইন্দোনেশীয় গায়ক, গীতিকার, প্রযোজক ও অভিনেত্রী।

মৃত্যু:

১২৪২ – চাগাতাই খান, তিনি ছিলেন মঙ্গোল শাসক।

১৭৮৪ – উইলহেম ফ্রিয়ডেমন ব্যাচ, তিনি ছিলেন জার্মান অর্গানবাদক ও সুরকার।

১৮৩৯ – দ্বিতীয় মাহমুদ, তিনি ছিলেন উসমানীয় খলিফা ও ৩০তম উসমানীয় সুলতান।

১৯৬২ – বিধান চন্দ্র রায়, তিনি ছিলেন বিখ্যাত চিকিৎসক ও পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রী।

১৯৬২ – ওয়ালি হ্যামন্ড, তিনি ছিলেন ইংরেজ ক্রিকেটার।

১৯৭১ – উইলিয়াম লরেন্স ব্রাগ, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী অস্ট্রেলীয় ইংরেজ পদার্থবিজ্ঞানী।

১৯৭১ – লিয়ারি কনস্ট্যান্টাইন, তিনি ছিলেন ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটার, আইনজীবী ও রাজনীতিবিদ।

১৯৭৪ – জুয়ান পেরন, তিনি ছিলেন আর্জেন্টিনার জেনারেল, রাজনীতিবিদ ও প্রেসিডেন্ট।

২০০১ – নিকোলাই গেন্নাদিয়েভিচ বাসভ, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী রাশিয়ান পদার্থবিদ।

২০০৪ – মার্লোন ব্রান্ডো, তিনি ছিলেন অস্কার পুরস্কার বিজয়ী মার্কিন চলচ্চিত্র অভিনেতা।

২০০৪ – পিটার বার্নেস, তিনি ছিলেন ইংরেজ লেখক।

২০০৬ – রয়ুটারো হাশিমটো, তিনি ছিলেন জাপানি রাজনীতিবিদ ও ৫৩ তম প্রধানমন্ত্রী।

২০০৬ – ফ্রেড ট্রুম্যান, তিনি ছিলেন ইংরেজ সাবেক ক্রিকেটার।

২০১৫ – নিকোলাস ওয়িন্টন, তিনি ছিলেন ইংরেজ লেফটেন্যান্ট ও মানবিক।

দিবস:

আজ ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা দিবস।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031