ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে গত ২৪ ঘন্টায় অভিযানে চালিয়ে ২২ জনকে আটক করেছে মহানগর পুলিশ।
শনিবার (২ জুলাই) নগরীর বিভিন্নস্থানে থানা ও ডিবি পুলিশ অভিযান তাদের গ্রেপ্তার করে।
রাজশাহী আরএমপি পুলিশ সদর দপ্তর থেকে জানায়, বোয়ালিয়া মডেল থানা ২ জন, রাজপাড়া থানা ২ জন, চন্দ্রিমা থানা ১ জন, মতিহার থানা ১ জন, কাটাখালী থানা ১ জন, শাহমখদুম থানা ১১ জন, পবা থানা ২, কাশিয়াডাঙ্গ থানা ১ জন ও দামকুড়া থানা ১ জনকে আটক করে।
আটককৃতদের মধ্যে ৪ জন ওয়ারেন্টভূক্ত আসামি, ৮ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, মাদক মামলায় অভিযুক্ত আসামিদের হেফাজত হতে মোট ৩৪ গ্রাম হেরোইন, ২১০ গ্রাম গাঁজা ও ৭ লিটার চোলাইমদ উদ্ধার হয়।


