IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> আইন-আদালত >> টপ নিউজ >> কুষ্টিয়ায় ভাবিকে হত্যার দায়ে দেবরের যাবজ্জীবন

কুষ্টিয়ায় ভাবিকে হত্যার দায়ে দেবরের যাবজ্জীবন

ধূমকেতু প্রতিবেদক, কুষ্টিয়া : কুষ্টিয়ার দৌলতপুর থানায় দায়ের করা ভাবিকে হত্যার দায়ে শুকুর আলী নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

এছাড়া মিরপুর থানায় দায়ের করা একটি অস্ত্র মামলায় তাজুব্বর মালিথা নামে এক আসামিকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার (৪ জুলাই) দুপুরে কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১ম এর বিচারক তাজুল ইসলাম আসামিদের উপস্থিতিতে পৃথক দুই মামলার রায় ঘোষণা করেন।

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত শুকুর দৌলতপুর উপজেলার পূর্ব আমদামী ঘাট এলাকার মৃত সাহাজ উদ্দিন শেখের ছেলে। আর তাজুব্বর মালিথা মিরপুর উপজেলার চিথলিয়া বাজারপাড়া গ্রামের আকবার মালিথার ছেলে।

আদালত সূত্রে জানা যায়, ২০১৩ সালের ২০ মার্চ শুকুর পানি না নিয়ে বাথরুমে যান। পরে তার মেয়ে বিথীকে (৭) ডেকে বাথরুমে পানি দিতে বললে বিথী পানি না দিয়ে চলে যায়। পরে বের হয়ে মেয়েকে গালিগালাজ করতে থাকেন তিনি। এসময় শুকুরের বড় ভাবি রওশনা মেয়েকে বকতে নিষেধ করায় তিনি ক্ষিপ্ত হয়ে উঠানে থাকা কোদাল দিয়ে রওশনার মাথায় আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। এ বিষয়ে দৌলতপুর থানায় একদিন পর নিহতের ভাই বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা তদন্ত শেষ করে ২০১৩ সালের ২ অক্টোবর শুকুরকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। দীর্ঘ শুনানি শেষে অভিযোগ প্রমাণ হওয়ায় সোমবার এ রায় দিলেন বিচারক।

অপরদিকে মিরপুর উপজেলার চিথলিয়া গিয়াস উদ্দিন পিস্তলের বাড়ির উত্তর পাশের আম-কাঁঠালের বাগানে অস্ত্র ও বোমাসহ অবস্থান নিয়ে সন্ত্রাসীদের একটি দল সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার প্রস্তুতি নিচ্ছিল। খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালিয়ে তাজুব্বর মাথিলাকে দেশি বন্দুক এবং তিন রাউন্ড গুলিসহ আটক করে। পরে মিরপুর থানায় তার নামে পুলিশ বাদী হয়ে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করে। মামলার তদন্ত শেষে অভিযোগ প্রমাণ হওয়ায় আদালত সোমবার এ রায় দিলেন।

কুষ্টিয়া কোর্টের পিপি অ্যাডভোকেট অনুপ কুমার নন্দী পৃথক মামলা দু’টির রায়ের সত্যতা নিশ্চিত করে জানান, রায় শেষে আসামিদের জেলা কারাগারে পাঠানো হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news