ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী জেলা পুলিশের অভিযানে ২৪ ঘন্টায় ২৮ জনকে আটক করা হয়েছে।
সোমবার (৪ জুলাই) রাজশাহী জেলার বিভিন্ন থানা ও ডিবি পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে।
রাজশাহী অতিরিক্ত পুলিশ সুপার (সদর) ইফতে খায়ের আলম জানান, গোদাগাড়ী মডেল থানা ৪ জন, বাগমারা থানা ৮ জন, পুঠিয়া থানা পুলিশ ৫ জন, বাঘা থানা ৬ জন ও ডিবি পুলিশ ৫ জনকে আটক করে।
তিনি জানান, আটককৃত মধ্যে ১৩ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ৭ জনকে মাদকদ্রব্যসহ ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
এদিকে, পুঠিয়া থানা পুলিশ জিয়ারুল ইসলাম (৪৫) কে ৩ গ্রাম হেরোইন ও শাহআলম (২১) কে ২০ গ্রাম গাঁজাসহ আটক করে।
এছাড়া ডিবি পুলিশ মোহনপুর থানা এলাকা হতে রাজকুমার (২৭) কে ৩০ গ্রাম হেরোইন ও ২০ পিচ ইয়াবাসহ, ওমর খান (২৮), আরিফ (২২) ও মনিরুল ইসলাম (৩৫) গণকে ৩০ গ্রাম হেরোইনসহ এবং রতনা (৩৫) কে ১০০ গ্রাম হেরোইন ও ২০ পিচ ইয়াবাসহ আটক করে।
আটককৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


