IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন
Home >> রাজশাহী >> শিক্ষক নির্যাতন ও হত্যার প্রতিবাদে রাবি শিক্ষক ফোরামের মানববন্ধন

শিক্ষক নির্যাতন ও হত্যার প্রতিবাদে রাবি শিক্ষক ফোরামের মানববন্ধন

ধূমকেতু প্রতিবেদক, রাবি : দেশব্যাপী শিক্ষক নির্যাতন ও হত্যার প্রতিবাদে মানববন্ধন পালন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম।

মঙ্গলবার (৫ জুলাই ) বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন সংলগ্ন প্যারিস রোডে এ মানববন্ধন করেন তারা।

বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মাসুদুল হাসানের সঞ্চালনায় শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক ড. নজরুল ইসলাম বলেন, বর্তমান সময়ে বাংলাদেশ এক হীরক রাজার দেশে পরিণত হয়েছে। হীরক রাজার ছবিতে আমরা দেখতে পায়, একটি জাতিকে নিজেদের অধীন রেখে কিভাবে জাতি ও শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করতে হয়। শিক্ষকদের অসম্মান, হত্যা বর্তমান সময়ে তার একটি বাস্তব চিত্র আমরা দেখতে পাচ্ছি।

এছাড়াও মানববন্ধনে বক্তারা বলেন, সরকারি দলের ছাত্র সংগঠনের আক্রমণাত্মক আচরণ শিক্ষার স্বাভাবিক পরিবেশকে ব্যাহত করছে। এসব ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের নীরব ভূমিকা দলীয় দৃষ্টিভঙ্গি জাতীয় পর্যায়ে ভাবমূর্তিকে দারুণভাবে ক্ষুণ্ন করছে। শিক্ষক হত্যার ও নির্যাতনের দ্রুত বিচারের দাবি জানান তারা।

এসময় মানববন্ধনে উপস্থিত ছিলেন, কলা অনুষদের ডিন অধ্যাপক ফজলুল হক, অধ্যাপক ইমামুল হক সানজিদ,অধ্যাপক ড. হাবিবুর রহমান, অধ্যাপক সারোয়ার জাহান লিটন, অধ্যাপক কামারুজ্জামান, আরবি বিভাগের অধ্যাপক ইফতেখারুল আলম, আই বি এ অধ্যাপক হাসনাত আলীসহ রাবির জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের প্রায় অর্ধ শতাধিক শিক্ষক।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31