IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন
Home >> রাজশাহী >> ঈদের রাতের মধ্যেই কোরবানির সকল বর্জ্য অপসারণ করা হবে : লিটন

ঈদের রাতের মধ্যেই কোরবানির সকল বর্জ্য অপসারণ করা হবে : লিটন

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেছেন, ঈদুল আযহার দিনে রাতের মধ্যেই রাজশাহী মহানগরীর কোরবানির সকল বর্জ্য অপসারণ করা হবে। এ জন্য নির্দিষ্ট স্থানে কোরবানির পশুজবেহকরণ এবং পরবর্তীতে বর্জ্য অপসারণ কার্যক্রমে মহানগরবাসীর সহযোগিতা প্রয়োজন।

বৃহস্পতিবার (৭ জুলাই) দুপুরে নগর ভবনের সিটি হল সভাকক্ষে ‘নির্দিষ্ট স্থানে কোরবানির পশুজবেহকরণ ও দ্রুত বর্জ্য অপসারণ’ বিষয়ে ওয়ার্ড সচিব সুপারভাইজার এবং পরিচ্ছন্ন পরিদর্শক ও কেন্দ্রীয় সুপারভাইজারগণের সমন্বয় সভায় এই কথা বলেন রাসিক মেয়র।

সভায় প্রধান অতিথির বক্তব্যে মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, দ্রুত সময়ে কোরবানির বর্জ্য অপসারণে সার্বিক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। নগরবাসীর প্রয়োজনে কন্ট্রোল রুম খোলা হয়েছে। সকলের সহযোগিতায় গতবারের মতোই এবারো ঈদের রাতের মধ্যেই আমরা কোরবানির সকল বর্জ্য অপসারণ করতে সক্ষম হবো।

মেয়র আরও বলেন, নগরবাসীসহ সকলের সহযোগিতা রাজশাহী এক অনন্য উচ্চতায় পৌছে যাচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বিভিন্ন সভায় উল্লেখ করেন কিভাবে রাজশাহী সকল ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে, তা দেখতেও বলেন। নগরবাসীর আন্তরিক সহযোগিতায় অন্যান্য সিটি কর্পোরেশনের তুলনায় রাজশাহী সিটি কর্পোরেশন স্বাস্থ্যসেবা, পরিবেশ উন্নয়নসহ সকল ক্ষেত্রে অনন্য অবদান রেখে চলেছে। ইপিআই কার্যক্রমে পরপর দশবার দেশসেরা। পরিবেশ উন্নয়নে দ্বিতীয়বারের মত এ বছরও জাতীয় পরিবেশ পদক লাভ করেছে। দেশি-বিদেশী সকলেন নিকট ইতোমধ্যে রাজশাহী পরিচ্ছন্ন সবুজ ও নির্মল বায়ুর শহর হিসেবে পরিচিত লাভ করেছে। আর এটি সম্ভব হয়েছে আপনাদের আন্তরিক প্রচেষ্টার ফলে।

রাসিকের প্যানেল মেয়র-১ ও ১২নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবুর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, বর্জ্য ব্যবস্থাপনা স্থায়ী কমিটির সদস্য ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, ১৩নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মোমিন, ৮নং ওয়ার্ড কাউন্সিলর এস.এম মাহবুবুল হক, ২০নং ওয়ার্ড কাউন্সিলর রবিউল ইসলাম, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মামুন ডলার, উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা সেলিম রেজা রঞ্জু।

সভায় ওয়ার্ড সচিব সুপারভাইজার এবং পরিচ্ছন্ন পরিদর্শক ও কেন্দ্রীয় সুপারভাইজারগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, কোরবানির বর্জ্য অপসারণে ঈদুল আযহার দিন বিকাল ৪টা হতে রাত ১১টা পর্যন্ত রাজশাহী সিটি কর্পোরেশনের কন্ট্রোল রুমের উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা-০১৭৪০০০৩০৪০, পরিচ্ছন্ন কর্মকর্তা মনিটরিং-০১৭১৩০৯৮৯৫৬, অফিস সহকারী-০১৭১৬৪০৮০৭১ নম্বরে যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31