ধূমকেতু প্রতিবেদক, মোহনপুর : রাজশাহীর মোহনপুর উপজেলার ৫ নং বাকশিমইল ইউনিয়নের ০১ নং ওয়ার্ড আওয়ামী লীগের ত্রিবার্ষিক কাউন্সিল বৃহষ্পতিবার (৭ জুলাই) বিকেলে মোহনপুর সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নান।
সাধারণ সম্পাদক হযরত আলী দুলাল মাস্টারের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. আব্দুস সালাম।
বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মফিজ উদ্দিন কবিরাজ, দীলিপ কুমার সরকার তপন, সাবেক চেয়ারম্যান আব্দুল জলিল মোল্লা, মুরাদুল ইসলাম মুরাদ, জেলা যুবলীগের সহ সভাপতি বেলাল হোসেন সরকার, প্রধান শিক্ষক শহিদুল আলম, ইসরাইল হোসেন, ভাইস চেয়ারম্যান সানজিদা রহমান রিক্তা।
এসময় উপস্থিত ছিলেন, সেচ্ছাসেবক লীগের আহবায়ক ইসরাফিল হোসেন রনি সরকার, সদস্য সচিব হুমায়ন কবির, বেলাল হোসেন, রাজশাহী জেলা ছাত্র লীগের সহ সভাপতি মেহেদী হাসান প্রমী, পরে দ্বিতীয় অধিবেশনে কাউন্সিলরদের ভোটের মাধ্যমে সভাপতি নির্বাচিত হন নাজিম উদ্দিন, সাধারণ সম্পাদক আতিকুর রহমান মিলন।


