IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন
Home >> লিড নিউজ >> রাজশাহী >> রাজশাহীতে ঈদের প্রধান জামাত কেন্দ্রীয় ঈদগাহ মাঠে সকাল ৮টায়

রাজশাহীতে ঈদের প্রধান জামাত কেন্দ্রীয় ঈদগাহ মাঠে সকাল ৮টায়

ধূমকেতু নিউজ ডেস্ক : রাজশাহীতে পবিত্র ঈদুল আজহার নামাজের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। সকাল ৮টায়। মহানগরীর হজরত শাহমখদুম (রহ.) কেন্দ্রীয় ঈদগাহ মাঠে এ নামাজ অনুষ্ঠিত হবে। সেখানে মোট দুটি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাতটি অনুষ্ঠিত হবে সকাল ৮টায়।

বৈরী আবহাওয়া থাকলে ঈদগাহ মাঠের পরিবর্তে নামাজ অনুষ্ঠিত হবে হযরত শাহমখদুম (রহ.) দরগা শরিফ জামে মসজিদে। তবে সময় অপরিবর্তিত থাকবে। প্রথম জামাতে ইমামতি করবেন মহানগরীর জামেয়া ইসলামিয়া শাহমখদুম (রহ.) মাদ্রাসার অধ্যক্ষ মুফতি শাহাদত আলী।

মুফতি শাহাদত আলীকে সহযোগিতা করবেন মহানগরীর হেতেমখাঁ বড় মসজিদের ইমাম ও খতিব মুফতি ইয়াকুব আলী। অধ্যক্ষ মুফতি শাহাদত আলী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রথম জামাতের পর আধাঘণ্টা বা একঘণ্টা পর দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে। এ সময়টা নির্ধারণ হবে সবার সঙ্গে আলোচনা করে। দ্বিতীয় জামাতে ইমামতি করবেন মুফতি ইয়াকুব আলী।

রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় এবারো প্রায় ৫০টি এবং ৯ উপজেলায় আরও প্রায় ৩৫০টি ঈদগাহে পবিত্র ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হবে। ঈদের দিন সকাল ৭টা থেকে সাড়ে ৮টার মধ্যে জামাতগুলো অনুষ্ঠিত হবে। সেখানে দুই রাকায়াত ওয়াজিব নামাজ আদায়ের পর মহান আল্লাহর সন্তুষ্টি কামনায় পশু কুরবানি করবেন ধর্মপ্রাণ মুসল্লিরা।

করোনার ঊর্ধ্বমুখী সংক্রমণের কারণে ঈদের নামাজে আসার ক্ষেত্রে এবারো কঠোর স্বাস্থ্যবিধি মানতে অনুরোধ জানানো হচ্ছে। ঈদের নামাজের জন্য ঈদগাহে জায়নামাজ ছাড়া অন্য কোনো ব্যাগ, ভারি বস্তু বা অন্য কোনো দ্রব্য নিয়ে যাওয়া যাবে না। হচ্ছে না আলোকসজ্জাও। পুলিশের পক্ষ থেকে নিষিদ্ধ করা হয়েছে আতশবাজি ও পটকা ফোটানো। অস্ত্রশস্ত্র, তলোয়ার, বর্শা, বন্দুক, ছোরা বা লাঠি ও বিস্ফোরক দ্রব্য বহনও নিষিদ্ধ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31