IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন
Home >> রাজশাহী >> শেষ মূহূর্তে বাঘায় কাঠের গুড়ি ও সরঞ্জাম কেনার হিড়িক

শেষ মূহূর্তে বাঘায় কাঠের গুড়ি ও সরঞ্জাম কেনার হিড়িক

ধূমকেতু প্রতিবেদক, বাঘা : শেষ মূহূর্তে কোরবানির পশু কেনার পাশাপশি মাংস কাটার জন্য কাঠের গুড়ি ও সরঞ্জাম কেনার হিড়িক পড়েছে বাঘায়। রোববার (১০ জুলাই) ঈদুল আযহার ঈদকে ঘিরে উপজেলার বিভিন্ন বাজারে এই চিত্র দেখা গেছে।

বাঘা বাজার এলাকায় কাঠের গুড়ি বিক্রেতা লক্ষন চন্দ্র জানান, তার দোকানে যথেষ্ট পরিমাণ তেঁতুল কাঠের গুড়ি মজুদ রয়েছে। প্রতিদিন গুড়ি বিক্রি হচ্ছে। তবে ঈদ ঘনিয়ে আসার সাথে সাথে বিক্রিও বেড়েছে। ছোট গুড়ি ১০০ থেকে ২০০। বড় গুড়ি প্রায় ৩০০ থেকে ৮০০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে।

বাঘা পৌর এলাকার বাজু বাঘা গ্রামের বাদশা মিঞা বলেন, ‘আমরা নিজেরাই কোববানির পশু জবাই করি। তাই মাংস কাটার জন্য বিশেষভাবে প্রয়োজন হয় কাঠের গুড়ির। গুড়ির ওপর মাংস রেখে তা কাটতে সুবিধা হয়। মাংসকে পরিষ্কারভাবে কাটতে কাঠের গুড়ির বিকল্প নেই। এজন্য প্রত্যেক বছরই নতুন কাঠের গুড়ি কিনি।’

কাঠের গুড়ির পাশাপশি বিক্রি বেড়েছে পশু জবাইয়ের সরঞ্জাম ও মাংস রাখার জন্য পাটি। মাংস রাখার পাটি বিক্রি হচ্ছে ৯০ থেকে ১২০ টাকায়।

অন্যদিকে ব্যস্ততা বেড়েছে কামারশালাগুলোতেও। অস্থায়ীভাবে বিভিন্ন এলাকায় বসেছে পশু জবাইয়ের নানা সরঞ্জামের দোকান। কোরবানির পশু জবাই থেকে শুরু করে চামড়া ছাড়ানো এবং মাংস কাটার কাজে ব্যবহৃত এসব সরঞ্জাম কেনার জন্য ক্রেতারা ছুটছেন কামারশালা থেকে শুরু করে অস্থায়ী দোকানে। দোকানগুলোতে শোভা পাচ্ছে পশু জবাইয়ের বিভিন্ন সরঞ্জাম।

শুক্রবার (৮জুলাই) উপজেলার বিভিন্ন বাজার গিয়ে দেখা যায়, পছন্দের বিভিন্ন সাইজের দা, ছুরি, বঁটি, চাকু, চাপাতি ও চায়নিজ কুড়াল বেছে নিচ্ছেন ক্রেতারা। লোহার পাশাপাশি স্টিলের তৈরি ছুরি-চাকুরও বেশ চাহিদা রয়েছে।

ক্রেতারা জানান, কোরবানির পশু জবাই ও গোশত বানানোর জন্য তাঁরা সরঞ্জাম কিনছেন। তাঁরা জানিয়েছেন তুলনামূলকভাবে এসব সরঞ্জামের দাম এবার বেশি। পশুর চামড়া আলাদা করার ছুরি (ছোট) ২০০ থেকে ২৫০ টাকা, মাঝারি ৩০০-৩৫০ টাকা, পশু জবাই করা বড় ছুরি ৫০০ টাকার ওপরে। চাপাতি ৭০০ থেকে হাজার টাকা, লোহার বাঁটঅলা দা ৭-৮শ টাকা, লোহার বঁটি প্রতিপিস সাড়ে ৩শ টাকা, ভোজালি ৫-৬শ থেকে ২ হাজার টাকা এবং হাড় কাটার জন্য চায়নিজ কুড়াল ১ হাজার টাকায় পাওয়া যাচ্ছে। পাশাপাশি এসব সরঞ্জাম কেজি হিসেবেও বিক্রি হচ্ছে। পশুর তেল ছাড়ানোর জন্য প্রতিপিস স্টিলের দাম ৫০ টাকা, শিল-পাথর বঁটিতে ধারের যন্ত্র ১৫০ টাকায় বিক্রি হচ্ছে।

বেশি দামের কথা অস্বীকার করে বিক্রেতারা জানান, এ বছর কয়লা ও লোহার দাম বেড়ে গেলেও আগের মতোই বিক্রি করছেন। তবে অন্য সময়ের চাইতে ঈদে তাদের বিক্রি বেড়েছে।

বিক্রেতা দ্বিজেন কর্মকার জানান, সারা বছর এসব জিনিসপত্রের বেচা-বিক্রি কম থাকে। তবে কোরবানির ঈদ এলেই বিক্রি বাড়ে।

তিনি জানান, লোহার দাম বাড়লেও আগের দামেই বিক্রি করতে হচ্ছে। ঈদের আগেরদিন পর্যন্ত বিক্রি বেশি হবে। তবে ব্যবসা অনেকটা কোরবানির পশু বিক্রির ওপর নির্ভরশীল। কোরবানির পশু যত বেশি বিক্রি হবে, তত বেশি বেচা-বিক্রি হবে।

দ্বিজেনসহ অনান্য কর্মকাররা বলেন, ঈদের আগে বেচাকেনায় সংসার চলে না। কোনোমতে দোকান ভাড়া হয়। ভালো মন্দ মিলিয়ে চলছে তাঁদের সংসার।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31