IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> জাতীয় >> লিড নিউজ >> উত্তরবঙ্গের সড়কপথে মানুষের ভোগান্তি

উত্তরবঙ্গের সড়কপথে মানুষের ভোগান্তি


ধূমকেতু নিউজ ডেস্ক :ঈদুল ফিতরে উত্তরবঙ্গের সড়কপথে স্বস্তি থাকলেও ঈদুল আজহায় দেখা যাচ্ছে সম্পূর্ণ উল্টো চিত্র।আর কয়েক ঘণ্টা পরেই ঈদুল আজহা। গত দুই দিনের তুলনায় সড়কে মানুষের চাপ কিছুটা কম থাকলেও ভোগান্তির শেষ নেই। গন্তব্যে যেতে চাওয়া মানুষগুলো ঘণ্টার পর ঘণ্টা বাস কাউন্টারে অপেক্ষা করেও বাসের দেখা পাননি।

আবার যারা রওনা দিয়েছেন তারাও জানেন না কখন বাড়ি ফিরতে পারবেন। বৃহস্পতিবার সপ্তাহের শেষ দিনের বিকাল থেকে এবং শুক্রবার ভোর থেকে ঢাকা ও আশপাশের জেলাগুলো থেকে উত্তরের পথে নামে মানুষের ঢল। ফলে ঢাকা থেকে বের হওয়ার পথে এবং চন্দ্র মোড়ের আগেই যানজটের কবলে পড়েন যাত্রীরা।

শনিবার সকাল পর্যন্ত বঙ্গবন্ধু সেতু থেকে টাঙ্গাইলের মধ্যে ২৫ কিলোমিটারের মতো পথ যানজটে আটকে ছিল। অবশ্য সকাল ৮টা থেকে গাড়ি কিছুটা ধীরগতিতে হলেও চলতে শুরু করে।

টাঙ্গাইলের এলেঙ্গা হাইওয়ে পুলিশের ইনচার্জ আতাউর রহমান জানান, রাত পৌনে ২টা থেকে পৌনে ৪টা পর্যন্ত বঙ্গবন্ধু সেতুতে টোল আদায় বন্ধ ছিল। যে কারণে দীর্ঘ জটের সৃষ্টি হয়।

তিনি বলেন, বঙ্গবন্ধু সেতুর পশ্চিম প্রান্তে রাতে এক সড়ক দুর্ঘটনায় ট্রাক বিকল হয়ে গেলে রাস্তা বন্ধ হয়ে যায়। এতে উত্তরের পথের গাড়ির টোল আদায় বন্ধ রাখতে হয় দুই ঘণ্টার মতো। সে প্রভাব পড়ে এলেঙ্গা থেকে সেতু পর্যন্ত।

শনিবার সকাল সাড়ে ১০টার দিকে কথা হয় রেজাউল ইসলাম নামে এক রাজশাহীগামী যাত্রীর সঙ্গে। স্ত্রী-সন্তান নিয়ে রওনা দিয়েছেন ঢাকা থেকে। কিন্তু তিনি জানান, ১৭ ঘণ্টা পর তিনি টাঙ্গাইলে বঙ্গবন্ধু সেতু পার হতে পেরেছেন। গাজীপুরের চন্দ্রার আগে থেকে যে যানজট শুরু সেটি তখনও শেষ হয়নি।

রাজশাহী রুটের হানিফ বাসের স্টাফ লিটন বলেন, মহাসড়কে প্রচুর ছোট বাস, যেগুলো লোকাল। ঢাকা ও আন্তঃজেলায় চলাচল করা বাসগুলো প্রতি স্টপে দাঁড়িয়ে যাচ্ছি তুলছে-নামাচ্ছে। দূরপাল্লার উদ্দেশে ছেড়ে যাওয়া সেসব বাসের আধিক্য। যে কারণে মহাসড়কে যানজট তৈরি হয়েছে। এখনো যমুনা সেতুর মুখে যানজট আছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news