ধূমকেতু প্রতিবেদক, মান্দা : নওগাঁর মান্দায় ইউক্যালিপটাসের একটি গাছ থেকে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১১ জুলাই) দুপুরে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
মৃত যুবকের নাম খোরশেদ আলী (৩২)। তিনি উপজেলার গনেশপুর ইউনিয়নের গনেশপুর গ্রামের আব্দুল হামিদের ছেলে।
স্থানীয়রা জানান, মাদকাসক্ত ছিলেন খোরশেদ আলম। এ কারণে স্ত্রী তাঁকে ছেড়ে বাবার বাড়ি চলে যান। সোমবার সকালে মাদক সেবনের জন্য তাঁর বাবা আব্দুল হামিদের কাছে টাকা দাবি করে। এনিয়ে বাবার সঙ্গে তাঁর বাগবিতÐা হয়। পরে বেলা ১১টার দিকে বাড়ির অদুরে ইউক্যালিপট্যাসের একটি গাছে তাঁর ঝুলন্ত মরদেহ পাওয়া যায়।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে খোরশেদ আলীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় থানার একটি ইউডি মামলা হয়েছে।


