IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন
Home >> রাজশাহী >> মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আউট সোর্সিংয়ের কর্মচারীদের বেতন আত্মসাতের অভিযোগ

মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আউট সোর্সিংয়ের কর্মচারীদের বেতন আত্মসাতের অভিযোগ

ধূমকেতু প্রতিবেদক, মোহনপুর : রাজশাহী মোহনপুর সরকারি অন্যতম প্রতিষ্ঠান মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আউট সোর্সিংয়ের মাধ্যমে জনবল নিয়োগের অনিয়ম ও বেতন ভাতা পরিশোধে আত্মসাতের অভিযোগ উঠেছে।

ভাতার টাকা নিয়ে বিএসএস সিকিউরিটি সার্ভিস লিমিটেড নামক ম্যানপাওয়ার সাপ্লাই প্রতিষ্ঠান লাপাত্তা হয়েছে।

সরজমিনে আউটসোর্সিংয়ে নিয়োগ প্রাপ্ত কর্মচারীদের সাথে কথা বলে জানা গেছে জানা গেছে, সারা দেশের মতো রাজশাহীর মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিএসএস সিকিউরিটি সার্ভিস লিমিটেড কোম্পানির আওতায় ঐচ্ছিক ২ জনসহ মোট ১৩ জন স্বাস্থ্যকর্মী নিয়োগ দেয়া হয়। ১২ জনের মধ্যে আগে থেকেই দুই জনকে অস্থায়ী ভিত্তিক নিয়োগে দিয়েছে।

নিয়োগ প্রাপ্তরা বলেন, নিয়োগ নেওয়ার পরেও যোগদান না করিয়ে আমাদের ৩ মাসের বেতনের টাকা তুলে নিয়েছে । ঈদের মধ্যে বেতন দেওয়ার কথা থাকলেও পরে অফিসের উর্ধ্বতন কর্মকর্তা সাথে কথা বললে তারা বলেন এই বেতন ভাতা ভুলে যাও। যার বরাদ্দের স্মারক নং- সিএস-রাজ/২০২১/২৮/হি: ১৫৫৭,(১) স্বাস্থ্য ও প:ক: মন্ত্রণালয়, স্বাস্থ্য সেবা বিভাগ, প্রশাসন-১ শাখা এর স্মারক নং-৪৫.০০.০০০০.১৪০.১১.০০৪.২১.১৩৯৩ তাং ১৩/১১/২০২১ খ্রি: (২) অত্রাফিসের দরপত্র স্মারক নং- সিএস-রাজ/২০২২/১৪২৮/হি:/৪৭৮, তারিখ ১০/০২/২০২২খ্রি:(৩) স্বাস্থ্য অধিদপ্তর, মহাখালী, ঢাকা এর স্মারক নং-স্বা:অধি:হিসাব/আউট সোর্সিং জনবল/প্রশা:অনু/সিভিল সার্জন রাজশাহী/২০২১-২০২২/৫৩১, তারিখ: ৩১/০৩/২০২২ খ্রি:যার ৩ মাসের বরাদ্দ ৭০৩৩৪৪.৬৩ টাকা।

ওই ২ জনসহ কোম্পানির আওয়াতায় মোট ১৩ জনকে নিয়োগ প্রদান করা হয়। ২০২২ সালে জানুয়ারিতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নিয়োগ প্রক্রিয়ার নির্দেশনায় তাদের প্রদান করা হয়। তবে তাদের নিয়োগ দেয় হলেও বেতন ভাতাদি প্রদান করা হয়নি বলে অভিযোগ উঠেছে।

নাম না প্রকাশের শর্তে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আউট সোসিং এর একাধিক কর্মচারী বলেন, নিয়োগের সময় ঠিকাদারী প্রতিষ্ঠান লাখ লাখ টাকা উৎকোচ নেয়। তবে এখন আমরা নিয়োমিত কাজ করলেও বেতনভাতাদি পায়নি। এজন্য আমরা সবাই হতাশায় ভুগছি।

জানতে চাইলে মোহনপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আরিফুল কবীর বলেন, তারা যেন আউটসোর্সিং কর্মচারীদের কাজ শেখানো হচ্ছে। তাদের বেতন ভাতা সম্পর্কে তিনি বলেন সিভিল সার্জন স্যারের নির্দেশ অনুযায়ী বেতন-ভাতা অনুমোদনে স্বাক্ষর করেছি।

রাজশাহী জেলা সিভিল সার্জন ডা. আবু সাইদ মোহাম্মদ ফারুক বলেন, কোম্পানিকে জুন মাসে বেতন পরিশোধ করা হয়েছে। তবে কেউ বেতন না পেয়ে অভিযোগ করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

রাজশাহী-৫৪,পবা-মোহনপুর-৩ আসনের সাংসদ আয়েন উদ্দিন বলেন যারা আউটসোসিং এর কর্মচারীদের নাম দিয়ে বেতনের টাকা আত্মসাত করেছেন তাদের বিচার হওয়া দরকার।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31