IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন
Home >> রাজশাহী >> জামিয়া উসমানিয়া হোছাইনাবাদ মাদ্রাসার কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

জামিয়া উসমানিয়া হোছাইনাবাদ মাদ্রাসার কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীর কাটাখালির জামিয়া উসমানিয়া হোছাইনাবাদ বাখরাবাজ মাদ্রাসার ২০২১-২২ শিক্ষাবর্ষে আল-হাইয়াতুল উলয়া লিল-জামি ‘আতিল কাওমিয়া, বেফাকুল মাদারিসিল আরাবিয়া ও তা‘লীমী বোর্ড মাদারিসে কওমিয়া আরাবিয়া বাংলাদেশ কর্তৃক অনুষ্ঠিত পরীক্ষায় অংশগ্রহণকারী জামিয়ার কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ জুলাই) বিকেলে জামিয়া উসমানিয়া হোছাইনাবাদ মাদ্রাসায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে পুরস্কার বিতরণ করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। অনুষ্ঠানে মাদ্রাসাটির ১৮ কৃতি শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, পৃথিবীর ইতিহাসে একমাত্র প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা, যিনি বাংলাদেশে ৫৬০টি মডেল মসজিদ নির্মাণ করে দিচ্ছেন। কওমি মাদ্রাসার দাওরায়ে হাদিসকে মাস্টার্স ডিগ্রির সমমান হিসেবে স্বীকৃতি দিয়েছেন।

সিটি মেয়র আরও বলেন, নানা প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করে বাংলাদেশকে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড় করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর দক্ষ পরিচালনায় করোনাকালীন সময় ভালোভাবে মোকাবেলা করতে পেরেছে বাংলাদেশ। করোনা পরবর্তী পরিস্থিতি ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মধ্যে বিশ্বের উন্নত দেশগুলো যেখানে হিমশিম খাচ্ছে, তখন অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশের অবস্থা অনেক ভালো আছে। সবাইকে সাথে নিয়ে বাংলাদেশকে আমরা এগিয়ে যাবে।

জামিয়া উসমানিয়া হোছাইনাবাদ মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ জামাল উদ্দিন মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন, মাদ্রাসার শিক্ষক মুফতি আব্দুর রউফ মাদানী। অনুষ্ঠানে রাজশাহী উলামা কল্যান পরিষদের সভাপতি মাওলানা আব্দুল গণি, সাধারণ সম্পাদক মুফতি মাওলানা ওমর ফারুকসহ জামিয়া উসমানিয়া হোছাইনাবাদ মাদ্রাসার শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31