ধূমকেতু প্রতিবেদক, মোহনপুর : রাজশাহীর মোহনপুর উপজেলার ১নং ধুরইল ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন বৃহস্পতিবার (২১ জুলাই) বিকেলে পালশা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন, ওয়াজেদ আলী শাহ।
ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেনের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক মুরাদুল ইসলাম মুরাদ, এ্যাড. শহিদুল ইসলাম, প্রভাষক আমজাদ হোসেন, প্রভাষক আফাজ উদ্দিন, কফিল উদ্দিন।
এসময় উপস্থিত ছিলেন, প্রভাষক আক্কাস আলী, সহকারি শিক্ষক তোফাজ্জল, সালাউদ্দিন, কৃষক লীগের সভাপতি মহসিন আলী, ইউনিয়ন যুব লীগের সভাপতি আশরাফুল ইসলাম, সাধারণ সম্পাদক জুয়েল রানা প্রমুখ।
পরে দ্বিতীয় পরে দ্বিতীয় অধিবেশনে কাউন্সিলরদের সর্বসম্মতি ক্রমে সভাপতি নির্বাচিত হন আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক ফজলুর রহমান।


