ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে গত ২৪ ঘন্টায় অভিযানে চালিয়ে ২৮ জনকে আটক করেছে মহানগর পুলিশ।
বৃহস্পতিবার (২১ জুলাই) নগরীর বিভিন্নস্থানে থানা ও ডিবি পুলিশ অভিযান তাদের গ্রেপ্তার করে।
রাজশাহী আরএমপি পুলিশ সদর দপ্তর থেকে জানায়, বোয়ালিয়া মডেল থানা ৮ জন, রাজপাড়া থানা ২ জন, চন্দ্রিমা থানা ২ জন, মতিহার থানা ৩ জন, কাটাখালী থানা ২ জন, বেলপুকুর থানা ২ জন, শাহমখদুম থানা ২ জন, এয়ারপোর্ট থানা ১ জন, পবা থানা ২ জন, কাশিয়াডাঙ্গা থানা ২, কর্ণহার থানা ১ জন ও দামকুড়া থানা ১ জনকে আটক করে।
আটককৃতদের মধ্যে ৯ জন ওয়ারেন্টভুক্ত আসমি, ১৩ জনকে মাদকদ্রব্যসহ ও অনান্য অপরাধে ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, মাদক মামলায় অভিযুক্ত আসামিদের হেফাজত হতে মোট ৩৫.২৫ গ্রাম হেরোইন, ২১০ গ্রাম গাঁজা, ১০ পিস ইয়াবা ও ৩০ লিটার দেশীয় পঁচুই।


