ধূমকেতু প্রতিবেদক, মোহনপুর : রাজশাহী মোহনপুর উপজেলার ১নং ধূরইল ইউনিয়নের ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন শুক্রবার (২২ জুলাই) বিকালে খাঁনপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ওয়াজেদ আলী শাহ। পরিচালনা করেন ইউ পি চেয়ারম্যান দেলোয়ার হোসেন।
প্রধান অতিথি ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলার চেয়ারম্যান এ্যাড. আব্দুস সালাম।
এসময় উপস্থিত ছিলেন, আলফোর রহমান, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি দিলীপ কুমার সরকার তপন, অধ্যক্ষ আব্দুর রশিদ, সাবেক চেয়ারম্যান রবিউল ইসলাম, এ্যাড. শহিদুল ইসলাম, কৃষক লীগের সভাপতি মহসিন আলী, ইউনিয়ন যুবলীগের সভাপতি আশরাফুল ইসলাম, সহকারী শিক্ষক তোফাজ্জল হোসেন, সালাউদ্দিন।
পরে দ্বিতীয় অধিবেশনে কাউন্সিলরদের সর্বসম্মতি ক্রমে ময়েজ উদ্দিন কে সভাপতি ও ভোটের মাধ্যমে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন মতিউর রহমান।


