IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন
Home >> রাজশাহী >> প্রধানমন্ত্রী সম্পর্কে রুঢ় মন্তব্য করে ক্ষমা চাইলেন ইউপি চেয়ারম্যান

প্রধানমন্ত্রী সম্পর্কে রুঢ় মন্তব্য করে ক্ষমা চাইলেন ইউপি চেয়ারম্যান

ধূমকেতু প্রতিবেদক, বাঘা : রাজশাহীর বাঘায় প্রধানমন্ত্রীকে নিয়ে রুঢ় মন্তব্য করায় আওয়ামী লীগ নেতাদের তোপের মুখে আনুষ্ঠানিকভাবে ক্ষমা প্রার্থনা করেছেন উপজেলার বাউসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর মোহাম্মদ তুফান।

শুক্রবার (২২ জুলাই) বিকেলে ইউনিয়ন পরিষদের হলরুমে স্থানীয় আওয়ামী লীগ নেতাদের সামনে নিজের ভুল স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেছেন চেয়ারম্যান।

স্থানীয়রা জানান, সরকারি নির্দেশ মতে ১০ টাকা কেজিদরে চাল ক্রেতাদের তালিকাভুক্তির জন্য অন লাইনে নাম রেজিষ্ট্রেশনের নির্দেশ দেওয়া হয়। সেই মোতাবেক ওই ইউনিয়ন পরিষদের ১ হাজার ২০০ জন উপকারভোগীর আগের কার্ড জমা দিয়ে অনলাইনে নাম রেজিষ্ট্রেশনসহ হোল্ডিং ট্যাক্স পরিশোধ করার নির্দেশ দেন চেয়ারম্যান। এলাকায় মাইকিং করে সেই নির্দেশ দেওয়া হয়। এমন খবরে বিষয়টি স্থানীয় আওয়ামী লীগ নেতাদের জানান উপকারভোগীরা।

বাউসা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ বলেন, ২০ জুলাই স্থানীয় আওয়ামী লীগ নেতারা ও উপকারভোগী কার্ডধারীরা একত্রিত হয়ে ইউনিয়ন পরিষদে চেয়ারম্যানের কাছে গিয়ে হোল্ডিং ট্যাক্সের টাকা দিতে অপারগতা প্রকাশ করেন। কেন দিতে কবে, কেন দিতে হবেনা- এমন বিষয় নিয়ে স্থানীয় আওয়ামী লীগ নেতা ও উপকারভোগীদের সাথে চেয়ারম্যানের লোকজনের মধ্য বাক বিতন্ডা হয়।

এক পর্যায়ে চেয়ারম্যান বলেন, প্রধানমন্ত্রী কি দেশ কিনে নিয়েছেন বলে মন্তব্য করেন। বিষয়টি নিয়ে আওয়ামী লীগের নেতাদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে তারা চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন ও মামলা করার প্রস্তুতি নেয়।

বিষয়টি জানার পর সমঝোতার জন্য স্থানীয় রাজনৈতিক নের্তৃবৃন্দ, ইউপি সদস্যদের আহবান জানান চেয়ারম্যান। শুক্রবার (২৩ জুলাই) বিকেলে ইউনিয়ন পরিষদ হলরুমে তাদেও আহ্বান জানান চেয়ারম্যান।

উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মুজিবুর রহমান জানান, সেখানে রাজনৈতিক নের্তৃবৃন্দ, ইউপি সদস্যগণ উপস্থিত হলে নিজের ভুল স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেন চেয়ারম্যান।

চেয়ারম্যান নুর মোহাম্মদ তুফান বলেন, দীর্ঘদিন থেকে অনেকের হোল্ডিং ট্রাক্স বাকি রয়েছে। যাদের সামর্থ্য আছে তাদেরকে ট্রাক্স পরিশোধের জন্য বলা হয়েছিল। প্রধানমন্ত্রীর নির্দশনা ব্যতি রেখে ট্রাক্স আদায় করা যাবেনা বলে জানান স্থানীয় নেতারা। প্রতিউত্তরে আমি বলে ছিলাম ট্রাক্সের টাকায় দেশ চালাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও। তিনিও দেশের বাহিরের কেউ নন। আমার এই কথাটাকে ভিন্ন রুপ দিয়ে বলা হয়েছে, প্রধানমন্ত্রী কি দেশটা কিনে নিয়েছেন। যা নিয়ে ভুল বোঝাবুছি। সর্বপরি জনপ্রতিনিধি হিসাবে নিজেই দায়ভার কাধে নিয়ে বিষয়টি সমঝোতা করে নিয়েছি।

উল্লেখ্য, উপজেলা আওয়ামী লীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক নুর মোহাম্মদ তুফান বাউসা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়ে জয়লাভ করেছেন। ২০২১ সালের ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত নির্বাচনে তার কাছে পরাজিত হন আওয়ামী লীগ দলীয় প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শফিকুর রহমান শফিক। দলীয় প্রার্থীর বিপক্ষে নির্বাচন করায় নুর মোহাম্মদ তুফানকে দল থেকে বহিস্কার করা হয়েছে। যা নিয়েও স্খানীয়ভাবে রয়েছে মতবিরোধ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31