IMG-LOGO

বুধবার, ২৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> জাতীয় >> লিড নিউজ >> বিমানের ৪ ক্রুর যাত্রীদের সঙ্গে দুর্ব্যবহারের ঘটনা তদন্তে কমিটি

বিমানের ৪ ক্রুর যাত্রীদের সঙ্গে দুর্ব্যবহারের ঘটনা তদন্তে কমিটি

ধূমকেতু নিউজ ডেস্ক : যাত্রীদের সঙ্গে অসদাচরণের অভিযোগে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চার কেবিন ক্রুকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অভিযোগ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ক্রুরা কাজে যোগ দিতে পারবেন না বলে জানিয়েছে বিমান কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার বিমানের ভারতের কলকাতা থেকে ঢাকায় আসা ফ্লাইটের যাত্রীদের সঙ্গে ক্রুদের দুর্ব্যবহারের ঘটনা ঘটে। এরপর শুক্রবার অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।

যাদের সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে তারা হলেন—কুয়েল, মুগনী, আহমেদ ও সুরভি।

কলকাতা ফেরত ফ্লাইটটির এক যাত্রী জানান, বৃহস্পতিবার রাত ৯টার পর বিজি ৩৯৬ ফ্লাইটটি নেতাজি সুভাষ চন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসে। বিমানের ভেতর এসি কাজ না করায় কয়েকজন যাত্রী যাত্রাপথে অসুস্থ বোধ করলে ক্রুদের পানি দিতে বলেন। পানি চাওয়া নিয়ে মুগনি নামে এক ক্রু নিজেকে যাত্রীদের ‘সার্ভেন্ট নন’ এবং ‘মেশিন নন’ বলে জানান। আরও কয়েকজনের সঙ্গে খারাপ ব্যবহার করেন।

বিমানটি ঢাকায় নামার সঙ্গে সঙ্গে বিষয়টি বিমানের উর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আনেন যাত্রীরা। সমাধানের জন্য সেই ক্রুকে সঙ্গে নিয়ে লাগেজ বেল্টের সামনে নিয়ে আসেন বিমানের এক কর্মকর্তা।

সেখানেও ক্রুরা যাত্রীদের সঙ্গে খারাপ আচরণ করেন। যাত্রীদের তোপের মুখে ক্রু মুগনি ঘটনাস্থল ত্যাগ করেন। শুক্রবার বিকালে সেই এয়ারক্রাফটে থাকা সব ক্রুকে গ্রাউন্ডেড করার বিষয়টি নিশ্চিত হয়। ঘটনা তদন্তে একটি তদন্ত কমিটিও গঠন করেছে।

এ ঘটনা তদন্তে একটি কমিটিও গঠন করেছে বিমান কর্তৃপক্ষ। তদন্তের পর তাদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news