IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন
Home >> রাজশাহী >> চাহিদার চেয়ে বেশি মাছ উৎপাদন হচ্ছে বাঘায়

চাহিদার চেয়ে বেশি মাছ উৎপাদন হচ্ছে বাঘায়

ধূমকেতু প্রতিবেদক, বাঘা : “নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই প্রতিপাদ্য বিষয় নিয়ে জাতীয় মৎস্য সপ্তাহের কর্মসূচির অংশ হিসেবে রাজশাহীর বাঘায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২ উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৪ জুলাই) উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর এর আয়োজন করে।

র‌্যালি শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভায় বক্তব্য রাখেন, বাঘা উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল মোকাদ্দেস আলী।

বিশেষ অতিথি ছিলেন, মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া আজিজ সরকার, কৃষি কর্মকর্তা শফিউল্লাহ সুলতান, প্রাণীসম্পদ কর্মকর্তা আমিনুল ইসলাম, আনসার ভি ডি কর্মকর্তা মিলন কুমার দাস প্রমুখ।

সভা শেষে মৎস্য খাতে অবদানের স্বীকৃতিস্বরুপ জাতীয় মৎস্য পদক প্রদান করা হয়। উপজেলার বাঘা পৌর এলাকার গাঁওপাড়া গ্রামের রঙিন মাছ চাষের সফল উদ্যোগতা ওয়াসিক ফয়সালকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।

এর আগে উপজেলা পরিষদ চত্বরে পুকুরে ২০ কেজি পোনা মাছ অবমুক্ত করা হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মৎস্য অফিসার সাহাদুল ইসলাম।

আগের দিন শনিবার (২৩-০৭-২০২২) উপজেলা মৎস্য অফিসারের কার্যালয়ে জাতীয় মৎস্য সপ্তাহের কর্মসুচি বিষয়ে বাঘা প্রেস ক্লাবের গনমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় সভা করেন মৎস্য অফিসার।

প্রেস ব্রিফিংকালে মৎস্য অফিসার সাহাদুল ইসলাম জানান, উপজেলায় বাৎসরিক মাছের চাহিদার ছেয়ে বেশি মাছ উৎপাদন হচ্ছে। উপজেলায় বছরে মাছের চাহিদা রয়েছে ৪ হাজার ৮০০ মেট্রিক টন। উৎপাদন হচ্ছে ৫ হাজার ৮০ মেট্রিক টন। এই হিসেবে বছরে ২৮০ মেট্রিক টন মাছ উদ্বৃত্ত হচ্ছে। ২০২১-২২ অর্থ বছরে এর চেয়ে বেশি মাছ উৎপাদনের আশা করছেন। উৎপাদিত নিরাপদ মাছ দেশের চাহিদা মিটিয়ে বিদেশের বাজারে রপ্তানির জন্য অংগীকারবদ্ধ।

তিনি বলেন, গুড একোয়াকালচার প্রাকটিসের মাধ্যমে নিরাপদ মাছ উৎপাদন ও বিপণন মৎস্য অধিদপ্তরের একটি চ্যালেঞ্জ। এই লক্ষে উপজেলায় মৎস্য চাষিদের প্রশিক্ষন ও প্রদর্শনী খামার স্থাপনের মাধ্যমে নিরাপদ মাছ উৎপাদনের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। একই সাথে উপজেলার অভ্যন্তরীণ ও মুক্ত জলাশয়ে পোণা অবমুক্তি কার্যক্রম, মৎস্য অভয়আশ্রম স্থাপন, মাছের আবাসস্থল উন্নয়ন, মা ইলিশ ও জাটকা রক্ষা, মুক্তা চাষ, মৎস্য আইন বাস্তবায়নে মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান পরিচালনা কার্যক্রম চলমান রয়েছে।

মৎস্য অফিসার জানান, পুরুস্কার বিতরণ ও পোনামাছ অবমুক্তকরণ ছাড়াও সপ্তাহব্যাপি কর্মসূচির মধ্যে রয়েছে মৎস্যচাষি, মৎস্যজীবিদের নিয়ে বিভিন্ন কর্মশালা, পুকুরের মাটি, পানি পরীক্ষা এবং সমাপ্তি দিনে মতবিনিময় সভা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31