IMG-LOGO

বৃহস্পতিবার, ৩০ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

১৭ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘শেয়ারবাজার লুটপাটের কোনো সুযোগ থাকবে না’মাঠে ফেরার অনুমতি পেলেন আফগান নারী ফুটবল দল২ মামলায় হাইকোর্টে জামিন পেলেন সেলিনা হায়াৎ আইভীরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময়ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে হাওরে তলিয়ে যাচ্ছে পাকা ধান, কৃষকের কান্না‘আরব আমিরাতের ওপেক ছাড়ার সিদ্ধান্ত ‘চমৎকার’’আজ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বৈধ ৪৯ জনের গেজেট প্রকাশবাঘা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের মাসিক সভাশিবগঞ্জে তেল নেওয়াকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ১০মান্দায় ফিলিং স্টেশনে হামলা, পাম্প মালিকসহ আহত ২বাঘায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’-এর বাছাই পর্ব শুরুমোহনপুরে কবরস্থানের জমি দখলের অভিযোগমান্দায় পুকুর থেকে চুরির অভিযোগে একজন আটকরাণীনগরে গ্রামীণ রাস্তায় এসিল্যান্ডের হস্তক্ষেপে বেড়া অপসারণ
Home >> রাজশাহী >> পরিচ্ছন্ন ও সবুজ নগরী রাজশাহীর ভূয়সী প্রশংসা করলেন মার্কিন রাষ্টদূত

পরিচ্ছন্ন ও সবুজ নগরী রাজশাহীর ভূয়সী প্রশংসা করলেন মার্কিন রাষ্টদূত

ধূমকেতু প্রতিবেদক : বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের সাথে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার ডি. হাস।

সোমবার (২৫ জুলাই) বিকাল ৪টায় নগর ভবনে মেয়র দপ্তরকক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় পরিচ্ছন্ন ও সবুজ নগরী রাজশাহীর ভূয়সী প্রশংসা করেন মার্কিন রাষ্টদূত।

বৈঠক শেষে রাসিক মেয়র খায়রুজ্জামান লিটন সাংবাদিকদের বলেন, বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস আমাদের সিটি কর্পোরেশনে এসেছেন, আমার সাথে বৈঠক করেছেন, এজন্য আমরা কৃতজ্ঞ। বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দুই দেশের দ্বি-পাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা হয়েছে। রাজশাহীতে যে আমেরিকান সেন্টার রয়েছে, সেটির পরিধি আরও বৃদ্ধি করা যায় কিনা সেটার সম্ভাব্যতা তারা যাচাই করছে। যুক্তরাষ্ট্র বাংলাদেশ পুলিশের যে ট্রেনিংয়ে কার্যক্রমে সহযোগিতা করছে, তা প্রসংশার দাবিদার। সব মিলিয়ে অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয়েছে। দুই দেশের সম্পর্ক উত্তরোত্তর আরো ভালো হবে-প্রত্যাশা করি।

অনুষ্ঠানে রাজশাহী মহানগরীর ভূয়সী প্রশংসা করে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বলেন, আমি রাজশাহীর সপুরা সিল্ক, মেট্রোপলিটন পুলিশের অফিস, ভিকটিম সাপোর্ট সেন্টার, সাইবার এন্ড সিকিউরিটি ট্রেনিং এর কার্যক্রম, বরেন্দ্র গবেষণা জাদুঘর, আমেরিকান কর্ণার ইত্যাদি পরিদর্শন করেছি। রাজশাহী সত্যিকার অর্থে সুন্দর গ্রিন ও ক্লিন সিটি। মেয়র মহোদয়ের আতিথেয়তায় মুগ্ধ হয়েছি।

নগর ভবনে বৈঠকের শুরুতে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসকে ফুলেল শুভেচ্ছা জানান রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। বৈঠক শেষে মার্কিন রাষ্ট্রদূতের হাতে সম্মননা স্মারক ও উপহার সামগ্রী তুলে দেন রাসিক মেয়র।

এরআগে মার্কিন রাষ্ট্রদূত নগর ভবনের প্রধান ফটকে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরীফ উদ্দিন। এরপর শিশু শিল্পীদের অংশগ্রহণে নৃত্য আর বর্ণিল আয়োজনে আয়োজনে তাঁকে বরণ করে নেওয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাংলাদেশে যুক্তরাষ্ট্র দূতাবাসের কর্মকর্তাবৃন্দ, রাসিকের কর্পোশেনের ২নং সংরক্ষিত আসনের কাউন্সিলর কাউন্সিলর আয়েশা খাতুন, সচিব মশিউর রহমান, প্রকল্পের উপদেষ্টা আশরাফুল হক, প্রধান প্রকৌশলী শরিফুল ইসলাম।

আরও উপস্থিত ছিলেন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী নূর ইসলাম তুষার, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মামুন, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালে নূর-ঈ সাঈদ, বাজেট কাম হিসাব রক্ষণ কর্মকর্তা শফিকুল ইসলাম খান সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news