IMG-LOGO

বৃহস্পতিবার, ৩০ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

১৬ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাঘা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের মাসিক সভাশিবগঞ্জে তেল নেওয়াকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ১০মান্দায় ফিলিং স্টেশনে হামলা, পাম্প মালিকসহ আহত ২বাঘায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’-এর বাছাই পর্ব শুরুমোহনপুরে কবরস্থানের জমি দখলের অভিযোগমান্দায় পুকুর থেকে চুরির অভিযোগে একজন আটকরাণীনগরে গ্রামীণ রাস্তায় এসিল্যান্ডের হস্তক্ষেপে বেড়া অপসারণবাউয়েটের ২৬তম অর্থ কমিটির সভা অনুষ্ঠিতমান্দায় ডাসকোর আয়োজনে সুশীল সমাজ সংগঠনের ষান্মাসিক সভাকুষ্টিয়ায় বিয়ের প্রলোভনে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবনমান্দায় অবৈধভাবে তেল মজুতের সময় গ্রেপ্তার ২বাগমারায় অবৈধ পুকুর খননের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ২টি এস্কেভেটর অকেজোতানোরে ৭ হাজার কৃষকের মাঝে বিনা মূল্যে সার বীজ বিতরণগোদাগাড়ীতে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণসিংড়ায় আইন শৃঙ্খলা কমিটির সভা, মাদক-জুয়া-চুরি রোধে কঠোর প্রশাসন
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> ট্রাক-মাইক্রোবাস ত্রিমুখী সংঘর্ষে দুই জনের প্রাণহানী

ট্রাক-মাইক্রোবাস ত্রিমুখী সংঘর্ষে দুই জনের প্রাণহানী

সড়ক দুর্ঘটনা

ফাইল ফটো

ধূমকেতু নিউজ ডেস্ক : গোপালগঞ্জের কাশিয়ানীতে ট্রাক-মাইক্রোবাস ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও একজন।

বুধবার দিবাগত রাতে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালপুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, গোপালগঞ্জ সদর উপজেলার খাগাইল গ্রামের রওশন মোল্লার ছেলে মফিজ মোল্লা (২২) এবং রায়দুল মোল্লার ছেলে মারুফ মোল্লা (১৮)।

কাশিয়ানীর ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের ওসি মো. সিরাজুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি জানান, মোটরসাইকেলে করে তিন আরোহী কাশিয়ানী থেকে গোপালগঞ্জের দিকে যাচ্ছিলেন। এসময় মোটরসাইকেলটি গোপালপুর বাজার এলাকায় পৌঁছালে ট্রাক-মাইক্রোবাসের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে মোটরসাইকেলের তিন আরোহী মারাত্মক আহত হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় তাদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে মফিজ মোল্লা ও মারুফ মোল্লাকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। ঘাতক ট্রাক ও মাইক্রোবাসকে আটক করা যায়নি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news