IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন
Home >> রাজশাহী >> তানোরে বীজের সংকটে দিশে হারা আলু চাষীরা

তানোরে বীজের সংকটে দিশে হারা আলু চাষীরা

ধূমকেতু প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোরে টিএসপি সার ও আলু বীজের তীব্র সংকট দেখা দেয়ায় দিশে হারা হয়ে পড়েছেন আলু চাষী কৃষকরা। গত মৌসুমে ফলন ভালো হওয়ায় চাষীদের চাহিদার শীর্ষে রয়েছে ব্র্যাকের আলু বীজ। ফলে, চাষীদের মধ্যে টিএসপি সার ও ব্র্যাকের আলু বীজের জন্য হাহাকারের সৃষ্টি হয়েছে। বরাদ্ধ বাড়ানোর দাবি জানিয়েছেন আলু চাষীসহ সংশ্লিষ্ট ডিলাররা।

সার ও বীজের বরাদ্ধ না বাড়ালে টিএসপি সার ও আলু বীজের সংকটের কারনে এবছর আলু চাষের লক্ষমাত্র পুরন না হওয়ার অশংখ্যা করছেন কৃষকরা। তানোর উপজেলার একমাত্র ব্র্যাকের আলু বীজ ডিলারের ৫শ’৮০মেট্রিকটনের চাহিদা থাকলেও বরাদ্ধ পেয়েছেন মাত্র ১শ’২০মেট্রিকটন। কৃষকদের চাহিদার তুলনায় বরাদ্ধ কম পাওয়ায় ব্র্যাকের আলু বীজ সরবরাহ করতে না পারায় বিব্যতকর অবস্থায় পড়েছেন ডিলাররাও।

তানোর উপজেলার আলু চাষীরা বলছেন, অন্যবছর গুলোতে আলু’র দাম কম হওয়ায় নামে বে-নামে বিভিন্ন কোম্পানী বীজ তৈরি করে সরবরাহ করলেও এবছর আলু’র দাম বেশী হওয়ায় কোম্পানী গুলো আলু বীজ সরবরাহ করেননি। সেই সাথে আলুর দাম বেশী পেয়ে তাদের বীজের জন্য সংরক্ষনে রাখা বীজ আলুও বিক্রি করে দিয়েছেন। ফলে, এবছর আলু বীজের চরম সংকট দেখা দিয়েছে।

তানোর উপজেলার বিভিন্ন এলাকার হাট-বাজার ঘুরে দেখা গেছে, বীজ ডিলারের দোকানে দোকানে আলু চাষীরা আলু বীজের জন্য হন্যহয়ে খোঁজ করছেন আর ডিলাররা বীজ নাই বলে জানিয়ে দিচ্ছেন। তারপরও চাষীরা দীর্ঘসময় ধরে দাড়িয়ে থাকছেন দোকানের সামনে।
অপর দিকে অপেক্ষায় থাকা চাষীরা দোকান থেকে সরছেন না ভীড় করে অপেক্ষা করছেন বীজের জন্য।

এব্যাপারে ব্র্যাকের আলু বীজের একমাত্র ডিলার শাহীন আলম বলেন, ব্র্যাকের আলু বীজের চাহিদা দেয়া হয়েছে ৫শ’ ৮০ মেট্রিকটন, কিন্তু বরাদ্ধ পেয়েছি মাত্র ১শ’২০মেট্রিকটন। এর মধ্যে মাত্র ৫০মেট্রিকটন পেয়েছি বাঁকি ৭০মেট্রিকটন কবে পাবো তাও জানিনা। তিনি বলেন, আলু বীজের বরাদ্ধ না বাড়ালে চাষিরা আলু চাষ করতে পারবেন না।

তানোর উপজেলা কৃষি অফিসার শামিমুল ইসলাম বলেন, আলু রোপনে এখানো কয়েক সপ্তাহ বাকি রয়েছে, কিন্তু কৃষকরা সার কিনে স্টোক করতে শুরু করেছেন। আলুর বরাদ্ধ সার আসলে কোন সংকট হবেনা। তিনি বলেন আলু বীজও সময়মত কৃষকরা পেয়ে যাবেন। এই মুহুর্তে টিএসপি সারের প্রয়োজন নেই তিনি কৃষকদের ধর্য্য ধারনের পরামর্শ দেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31