IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিভাগীয় পর্যায়ে তামাকবিরোধী সচেতনতার স্টিকার ক্যাম্পেইন লফসেরপোরশায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনাচাঁপাইনবাবগঞ্জে অবৈধ ৭০০ বস্তা ইউরিয়া সার জব্দরাণীনগরের আবাদপুকুর মহাবিদ্যালয়ে নবীন বরণপুঠিয়ায় ৫৫১০ কৃষকের মাঝে প্রনোদনার বীজ-সার বিতরণবদলগাছীতে ৪১০০ কৃষকের মাঝে সরিষার বীজ-সার বিতরণবিএনপি লাশের রাজনীতিতে বিশ্বাস করে না : সমাজকল্যাণ মন্ত্রীগ্রামীণ সড়ক নির্মাণ কাজের উদ্বোধন, উপকারভোগী ২৫ হাজার মানুষপুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন
Home >> রাজনীতি >> ধামইরহাটে বিএনপি অফিসে তালা ভেঙ্গে মিটিং করলো আহ্বায়ক কমিটি

ধামইরহাটে বিএনপি অফিসে তালা ভেঙ্গে মিটিং করলো আহ্বায়ক কমিটি

ধূমকেতু প্রতিবেদক, ধামইরহাট : নওগাঁর ধামইরহাটে উপজেলা বিএনপি কার্যালয়ে তালা দিয়েছে বিএনপির সাবেক এমপি সমর্থকরা। এই তালা ভেঙ্গে দলীয় কার্যালয়ে নির্ধারিত মিটিং করেছেন উপজেলা বিএনপির নেতৃবৃন্দ।

একই দলের নেতৃবৃন্দের মধ্যে প্রায়শ এমন দ্বন্দ যখন চরমে-তখন এলাকাবাসীর মাঝেও দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া।

জানা গেছে, ১ আগস্ট বেলা ১১ টায় উপজেলা বিএনপি কার্যালয়ে ইউনিয়ন বিএনপির কমিটি গঠন উপলক্ষে উপজেলা বিএনপির আহ্বায়ক ফেরদৌস খান দলীয় কার্যালয়ে একটি মিটিং আহ্বান করেন। নির্ধারিত মিটিংয়ে যোগদান করতে নেতৃবৃন্দ অফিসে আসলে অফিস তালাবদ্ধ দেখতে পান, এসময় নেতৃবৃন্দ তালা ভেঙ্গে মিটিং করেন তারা।

উপজেলা বিএনপির আহ্বায়ক ফেরদৌস খান, যুগ্ম আহ্বায়ক দেওয়ান ফেরদৌস হাসান, মনোয়ার কায়সার বুলবুল, আখরাজুল ইসলাম চৌধুরী, কার্যকরী সদস্য মাহবুবার রহমান চৌধুরী, পৌর বিএনপির সাবেক সম্পাদক রেজুয়ান হোসেন রঞ্জু ইউপি চেয়ারম্যান ইসমাইল হোসেন মোস্তাক, উপজেলা শ্রমিকদলের আহবায়ক আতিয়ার রহমানসহ আরও ১২ জন সদস্য মিটিংয়ে উপস্থিত ছিলেন।

এসময় বিএনপি নেত্রী সেলিনা পারভীন ও যুবদল নেতা শাহান চৌধুরী অভিযোগ করেন ‘পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান ও উপজেলা শ্রমিকদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল হামিদের নেতৃত্বে মিটিংয়ের পূর্বে মিটিং বানচাল করতে সাবেক এমপি সামসুজ্জোহা খানের নির্দেশে তারা অফিসে এই তালা লাগিয়ে দিয়েছে, যা সংগঠনের শিষ্টাচার বহির্ভূত, বিষয়টি আমরা উর্ধ্বতন মহলে জানাবো।’ এসময় নতুন তালা লাগিয়ে উপস্থিত নেতৃবৃন্দ অনেক তালার চাবি প্রদান করেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31