IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন
Home >> রাজশাহী >> রুয়েটে ১ম বর্ষ সমন্বিত ভর্তি পরীক্ষার প্রস্তুতি শীর্ষক সংবাদ সম্মেলন

রুয়েটে ১ম বর্ষ সমন্বিত ভর্তি পরীক্ষার প্রস্তুতি শীর্ষক সংবাদ সম্মেলন

ধূমকেতু প্রতিবেদক : আগামী ০৬ আগস্ট (শনিবার) চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট), খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) ও রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) এর স্নাতক ১ম বর্ষ/ লেভেল-১ ( শিক্ষাবর্ষ: ২০২১-২০২২) সমন্বিত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে।

বুধবার (৩ আগস্ট) সকাল সাড়ে ১০ টায় রুয়েট কেন্দ্রের লোকাল এডমিশন কমিটির উদ্যোগে সমন্বিত ভর্তি পরীক্ষার প্রস্তুতি শীর্ষক এক সংবাদ সম্মেলন প্রশাসনিক ভবনের ২১৭ নং কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

সংবাদ সম্মেলনে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের ডীন ও লোকাল এডমিশন কমিটির সভাপতি অধ্যাপক ড. নজরুল ইসলাম মন্ডল লিখিত বক্তব্য পাঠ করেন।

এসময় উপস্থিত ছিলেন, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ও লোকাল এডমিশন কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. সেলিম হোসেন।

সংবাদ সম্মেলনে লোকাল এডমিশন কমিটির সভাপতি অধ্যাপক ড. নজরুল ইসলাম মন্ডল বলেন, “চুয়েট, কুয়েট ও রুয়েট এর স্নাতক ১ম বর্ষ /লেভেল-১ (শিক্ষাবর্ষ ২০২১-২২) সমন্বিত ভর্তি পরীক্ষার অংশ হিসেবে রুয়েট কেন্দ্রে আগামী ৬ আগস্ট, ২০২২ খ্রিঃ রোজ শনিবার ১০.০০ ঘটিকা থেকে বেলা ১.৪৫ ঘটিকা পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষায় রুয়েট কেন্দ্রে সর্বমোট ৯ হাজার ৪৯৫ জন ভর্তিচ্ছু অংশ নেবে।”

তিনি আরও বলেন, “এবারে দু’টি গ্রুপের (ক ও খ) অধীনে ১৪টি বিভাগে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত ‘ক’ গ্রুপে (ইঞ্জিনিয়ারিং বিভাগসমূহ এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ) এ মোট ৮ হাজার ৮৭৩ জন এবং ‘খ’ গ্রুপের (ইঞ্জিনিয়ারিং বিভাগসমূহ, নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ এবং স্থাপত্য বিভাগ) অধীনে সকাল ১০টা থেকে দুপুর ১.৪৫ টা পর্যন্ত ৬২২ জন ভর্তিচ্ছু অংশ নেবে।

‘ক’ গ্রুপে ৫০০ নম্বরের MCQ পদ্ধতিতে পরীক্ষা সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত এবং ‘খ’ গ্রুপে ৫০০ নম্বরের MCQ পরীক্ষা এবং ২০০ নম্বরের মুক্ত হস্ত অংকনসহ মোট ৭০০ নম্বরের পরীক্ষা সকাল ১০ ঘটিকা থেকে দুপুর ১.৪৫ ঘটিকা পর্যন্ত অনুষ্ঠিত হবে।”

তিনি জানান যে, “পরীক্ষায় অংশ নিতে পরীক্ষার্থীকে উচ্চ মাধ্যমিকের মূল রেজিস্ট্রেশন কার্ড ও ডাউনলোডকৃত সমন্বিত ভর্তি পরীক্ষার প্রবেশপত্রের হার্ডকপি (Color Print) অবশ্যই সঙ্গে আনতে হবে।

পরীক্ষার হলে অসুদপায় অবলম্বন বা কারো সাথে দুর্ব্যবহার করলে পরীক্ষা বাতিল বলে গন্য হবে। পরীক্ষা শুরুর ৩০ মিনিট পরে পরীক্ষার্থীরা হলে প্রবেশ করতে পারবে না এবং পরীক্ষা শুরু হওয়ার পর ১ ঘন্টা অতিবাহিত না হওয়া পর্যন্ত পরীক্ষার কক্ষ ত্যাগ করতে পারবে না। পরীক্ষা চলাকালে ক্যালকুলেটর (ভর্তি কমিটির অনুমোদিত) ছাড়া মোবাইল ফোন, জ্যামিতি বক্স, স্কেল, সেট স্কয়ার, কম্পাস ও কোন প্রকার ব্যাগ সহ অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইস সঙ্গে রাখতে পারবে না।”

রেজিস্ট্রার ( ভারপ্রাপ্ত) ও লোকাল এডমিশন কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. সেলিম হোসেন বলেন, “ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এরই মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। পরীক্ষাকে কেন্দ্র করে যেকোনো ধরনের জালিয়াতি রোধে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।”

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31