ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে গত ২৪ ঘন্টায় অভিযানে চালিয়ে ২৩ জনকে আটক করেছে মহানগর পুলিশ।
শুক্রবার (৫ জুলাই) নগরীর বিভিন্নস্থানে থানা ও ডিবি পুলিশ অভিযান তাদের গ্রেপ্তার করে।
রাজশাহী আরএমপি পুলিশ সদর দপ্তর থেকে জানায়, বোয়ালিয়া মডেল থানা ২ জন, রাজপাড়া থানা ২ জন, চন্দ্রিমা থানা ৩ জন, মতিহার থানা ১ জন, কাটাখালী থানা ২ জন, বেলপুকুর থানা ৩ জন, কাশিয়াডাঙ্গা থানা ২ জন, কর্ণহার থানা ১ জন, দামকুড়া থানা ১ জন ও ডিবি পুলিশ ৬ জনকে আটক করে।
আটককৃতদের মধ্যে ৯ জন ওয়ারেন্টভূক্ত আসামি, ১৩ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, মাদক মামলায় অভিযুক্ত আসামিদের হেফাজত হতে মোট ২৮.৪৫ গ্রাম হেরোইন, ২৭ পিস ইয়াবা, ২০ বোতল এ্যালকোহল, ৫০০ মি.লি. ফেন্সিডিল, ১০ পিস ট্যাপেন্টাডল ও ১১৫ গ্রাম গাঁজা উদ্ধার হয়।


