ধূমকেতু প্রতিবেদক, মোহনপুর : রাজশাহীর ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ মোহনপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করার লক্ষে ৫ আগষ্ট-২০২২ প্রস্তুতি সভা বিকাল ৪ টায় মোহনপুর সরকারি উচ্চ বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন মোহনপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের অবসর প্রাপ্ত শিক্ষক আব্দুস সাত্তার সরকার ।
প্লাটিনাম জয়ন্তীকে সফল করার লক্ষ্যে “প্রস্তুতি কমিটি” গঠন করা হয়।
আগামী ৪র্থ সভা অনুষ্ঠিত হবে ১৯ আগষ্ট-২০২২, শুক্রবার, বিকাল ৪ টায় মোহনপুর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে।
বিদ্যালয়ের গর্বিত প্রাক্তন ছাত্র-ছাত্রী ও প্রাক্তন ও বর্তমান শিক্ষকদের উক্ত সভায় উপস্থিতিসহ সুচিন্তিত মতামত ও সহযোগিতা একান্ত কাম্য।


