ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীর পবায় সাংবাদিকদের সাথে বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত।
রোববার (৭ আগস্ট) সকাল ১০ টার দিকে পবা উপজেলার দামকুড়া ইউনিয়নে দামকুড়া উচ্চ মাধ্যমিক স্কুলে এ সভার আয়োজন করা হয়।
সভায় ডিজিটাল সিকিউরিটি বা সুরক্ষা, ব্যক্তিগত ডিজিটাল সুরক্ষায় করণীয়, ডিজিটাল প্রতারণা থেকে সুরক্ষিত থাকার উপায়, গুজব বা ভুয়া যাচাইয়ের উপায়, গুজব বা ভুয়া তথ্য যাচাইয়ের দরকারি লিংকসমূহ, ডিজিটাল শিষ্টাচার বা দায়িত্বশীলভাবে প্রযুক্তির ব্যবহার, সাইবার অপরাধের শিকার হলে হেল্পলাইন নাম্বারে ফোন করে সেবা পাওয়া, সাইবার অপরাধ রোধে বাংলাদেশের বিভিন্ন ডিজিটাল আইন, সন্তানদের নিরাপদ ইন্টারনেট ব্যবহার নিশ্চিতে অভিভাবকদের করণীয় বিষয়ক আলোচনা করা হয়।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের সিনিয়র রিসার্চার জান্নাতুল মাওয়া, রিসার্চার নুরুজ্জামান ও নিপা রানী।
সভার আয়োজক ছিলেন, জান্নাতুল মাওয়া সিফা।
সাংবাদিকবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, দৈনিক নতুন প্রভাতের রিপোর্টার আফরোজা খান, ধূমকেতু নিউজ অনলাইন নিউজ পোর্টালের স্টাফ রিপোর্টার শিশির, বাংলার জনপদ অনলাইন নিউজ পোর্টালের রিপোর্টার মাসুমা, দৈনিক নতুন প্রভাতের ফটো সাংবাদিক গুলবার আলী জুয়েল, দৈনিক রাজশাহীর সংবাদের ফটোসাংবাদিক মোখলেসুর রহমান (মুকুল), দৈনিক আমাদের রাজশাহীর ফটোসাংবাদিক সামিউল ইসলাম শামিম, দৈনিক উত্তরা প্রতিদিনের ফটোসাংবাদিক সোহরব হোসেন সৌরভ, দৈনিক বার্তার ফটোসাংবাদিক মিলন শেখ, একুশে টিভির ক্যামেরা পার্সন হাসান আল মবিন মামুন।
আরও উপস্থিত ছিলেন, উন্নয়ন সংস্থা লেডিস অর্গানাইজেশন ফর সোসাল ওয়েলফেয়ার (লফস) এর সহ সভাপতি আজিজ ও প্রোগ্রাম অফিসার চম্পা খাতুন।


