IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন
Home >> রাজশাহী >> রাজশাহীতে ‘জননী প্রবীণ স্বাস্থ্য সেবা কেন্দ্রের’ উদ্বোধন

রাজশাহীতে ‘জননী প্রবীণ স্বাস্থ্য সেবা কেন্দ্রের’ উদ্বোধন

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীর জননী গ্রন্থাগার ও সাংস্কৃতিক সংস্থায় ‘জননী প্রবীণ স্বাস্থ্য সেবা কেন্দ্রের’ উদ্বোধন অনুষ্ঠিত।

মঙ্গলবার (৯ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জননী কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, কমিটির ভারপ্রাপ্ত আহ্বায়ক সহযোগী অধ্যাপক মাহফুজুর রহমান হেনা। শুরুতেই আলহাজ মোহাম্মদ আলী কোরআনে পাক থেকে তেলওয়াত করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগ এর রাজশাহী মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল।

তিনি বলেন, দেশ ও জাতির উন্নয়নে বৃদ্ধ জনগোষ্ঠীর প্রতি যত্নশীল, শ্রদ্ধাশীল ও গুরুত্ব দিতে হবে। বৃদ্ধ জনগোষ্ঠীর জন্য বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী নিরলসভাবে কাজ করে আসছেন। জননী গ্রন্থাগারের এ উদ্যোগকে স্বাগত জানান এবং প্রশংসা করে জননী প্রবীণ স্বাস্থ্য সেবা কেন্দ্রের পাশে থেকে সার্বিক উন্নয়নে সহযোগিতা করার আশ্বাস দিয়ে উদ্বোধন ঘোষণা করেন।

বিশেষ অতিথি ছিলেন, রাজশাহী সিটি কর্পোরেশনের জোন-৬ এর কাউন্সিলর মাজেদা বেগম , রাজশাহী প্রবীণ হিতৈষী ও জরা বিজ্ঞান সংঘের সাধারণ সম্পাদক রফিকুজ্জামান বিল্টু।

তারা বলেন, বৃদ্ধমানুষের স্বাস্থ্য সেবার জন্য একটা মাইল ফলক তাদের চিকিৎসার জন্য খুব ভালো হবে বলে বিশ্বাস করে ভূয়সী প্রশংসা করেন এবং এ মহতি কজে সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধ ভাবে পাশে থেকে সহযোগিতা করার আহ্বান জানান।

স্বাগত বক্তব্য দেন, জননী গ্রন্থাগার ও সাংস্কৃতিক সংস্থার প্রতিষ্ঠাতা বইবন্ধু আমিনুল হক তার বক্তব্যে জননীর বিভিন্ন কর্মসুচী ও কর্মকান্ডের বিশদভাবে আলোকপাত করেন ও জননী প্রবীণ স্বাস্থ্য সেবা কেন্দ্রের প্রয়োজনীয়তা, লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে বিশদভাবে আলোচনা করেন।

এসময় উপস্থিত ছিলেন, পারিলা ইউনিয়ন আওয়ামী লীগের সভানেত্রী ফাহিমা বেগম, বিলপাড়া জামে মসজিদের সভাপতি মমিনুল ইসলাম ও সাধারণ সম্পাদক এস এম কাজেম আলী, রাজশাহী মোটর চালক লীগের সভাপতি ফজলে রহিম খোকন ও সাধারণ সম্পাদক বাবু, বিশিষ্ট সমাজ সেবক আব্দুল আজিজ, বাংলাদেশ আওয়ামী লীগ ১৬ নং ওয়ার্ড শাখা সাধারণ সম্পাদক ইকবাল হোসেন।

আরও উপস্থিত ছিলেন, শাহমখদুম থানা শাখার সদস্য আসমত আলী, রিজিয়া খাতুন সভাপতি, পারভীন খাতুন সহ সভাপতি, জান্নাতুল ফেরদৌস লিজা সাধারণ সম্পাদক, তারিনা সুলতানা নাট্য ও সাংস্কৃতিক সম্পাদক জননী গ্রন্থাগার ও সাংস্কৃতিক সংস্থা, হানিফ খন্দকার আহ্বায়ক, আহসান হাবীব বুলবুল সদস্য সচিব, সুবর্ণলতা সাংস্কৃতিক একাডেমি, রফিকুল ইসলাম, শামসুন্নাহার রুবী পরিচালক শাহ্ মখদুম একাডেমি, সেলিম রেজা নাট্য ব্যাক্তিত্ব প্রমুখ।

এসময় দোয়া পরিচালনা করেন আলহাজ্ব মোহাম্মদ আলী। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, ড. আমিনুল ইসলাম।

সব শেষে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন জননী গ্রন্থাগার ও সাংস্কৃতিক সংস্থার সভাপতি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31