IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন
Home >> রাজশাহী >> জননী গ্রন্থাগারে বইয়ের ফেরিওয়ালা কাজী ইমদাদুল হক কর্নারের উদ্বোধন

জননী গ্রন্থাগারে বইয়ের ফেরিওয়ালা কাজী ইমদাদুল হক কর্নারের উদ্বোধন

ধূমকেতু প্রতিবেদক : জননী কক্ষে বইয়ের ফেরিওয়ালা কাজী ইমদাদুল হক কর্নার এর উদ্বোধন অনুষ্ঠিত। গত মঙ্গলবার (৯ আগস্ট) রাত সাড়ে ৯ টার দিকে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, রাজশাহী সিটি কর্পোরেশনের ১৬নং ওয়ার্ডে সম্মানীত কাউন্সিলর বেলাল আহম্মেদ।

তিনি বলেন, বই প্রেমি বইয়ের ফেরিওয়ালা কাজী ইমদাদুল হক খোকন এর প্রশংসা করে বলেন এমন সাদা মনের মানুষ পৃথিবীতে আছে বলে আজ মানুষ আলোকিত, সোনার মানুষ গড়তে, সোনার বাংলাদেশ গড়তে কাজী ইমদাদুল হক খোকনের মত মানুষের খুব প্রয়োজন এবং তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘ জীবন কামনা করে *বইয়ের ফেরিওয়ালা কাজী ইমদাদুল হক কর্নারের উদ্বোধন ঘোষণা করেন। পরে ফিতা কেটে কর্নারে রক্ষিত বই গুলো দেখেন।

বিশেষ অতিথি ছিলেন, রাজশাহী রেসিডেন্সিয়াল কলেজের সহকারী অধ্যাপক মারেফিন হাসনাত খান, দুর্গাপুর বখতিয়ারপুর ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মাহফুজুর রহমান হেনা, বিশিষ্ট সমাজসেবক শরিফুল ইসলাম, বিলপাড়া জামে মসজিদের সভাপতি মমিনুল ইসলাম ও সাধারণ সম্পাদক জান্নাতুল ফেরদৌস।

বিশেষ অতিথিবৃন্দ বলেন, এমন একজন সৃজনশীল ব্যাক্তিকে সম্মানীত করায় ভূয়সি প্রশংসা করেন এবং বক্তাগণ আরও পরামর্শদেন পাঠকবৃদ্ধির জন্য ভালোমানের বই পাঠাগারে রাখতে হবে। এ পাঠাগারে অনেক বই নাই যেমন ঈশ্বচন্দ্র বিদ্যাসাগর রচনাবলী, তারানাথ তান্ত্রিক সমগ্র, বিভূতিভূষন বন্দ্যোপাধ্যায় ও তারাদাস বন্দ্যোপাধ্যায় রচনা, শীর্ষেন্দু মুখোপাধ্যায় সমগ্র,আরজ আলী মাতুব্বর সমগ্র, আহমদ ছফা রচনাবলী, সৈয়দ মুজতবা আলী রচনাবলী, রবীন্দ্র সমগ্র, মুক্তিযুদ্ধ বিষয়ক বই ইত্যাদি খুব দরকার।

এসময় উপস্থিত ছিলেন, জননী গ্রন্থাগার এর সহ সভাপতি পারভীন খাতুন, সূবর্ণলতা সাংস্কৃতিক একাডেমীর সভাপতি হানিফ খন্দকার, সদস্য সচিব কবি আহসান হাবীব, জননী গ্রন্থাগার ও সাংস্কৃতিক সংস্থার নাট্য ও সাংস্কৃতিক সম্পাদক তারিনা সুলতানা, রফিকুল ইসলাম, শাহ্ মখদুম একাডেমির পরিচালক শামসুন্নাহার রুবী, নাট্য ব্যাক্তিত্ব সেলিম রেজা প্রমুখ।

স্বাগত বক্তব্য রাখেন, জননী গ্রন্থাগার ও সাংস্কৃতিক সংস্থার প্রতিষ্ঠাতা বইবন্ধু আমিনুল হক রিন্টু।

তিনি বলেন, জননীর বিভিন্ন কর্মসূচী ও কর্মকান্ডের বিশদভাবে আলোকপাত করেন এবং বইয়ের ফেরিওয়ালা কাজী ইমদাদুল হক খোকন সম্পর্কে আলোচনা করেন। একজন বিদ্যানুরাগী ও মানবিক সাদা মনের মানুষের নেশা হলো মানুষকে জ্ঞানের আলোয় আলোকিত করা। তার জন্য দরকার বই বিতরণ ও বই পড়ানো কাজটি করে থাকেন ঢাকা মিরপুরের কাজী ইমদাদুল হক খোকন জিনি অকাতরে নিজের টাকায় বই বিভিন্ন পাঠাগারে বই বিতরণ করে থাকেন।

তিনি বলেন, বাংলাদেশের একজন ব্যতিক্রমী মানুষের সঙ্গে যার নেশা হলো দেশের যেকোনো জায়গায় গড়ে ওঠা পাঠাগার গুলোকে নিজের নিজ খরচে বই উপহার দেওয়ায় তার কাজ সেই সাদা মনের মানুষটির নাম কাজী এমদাদুল হক খোকন একটি কিংবা দুইটি পাঠাগার নয় প্রতি মাসের তালিকা করে পাঠাগারে চাহিদা অনুযায়ী বই পাঠিয়ে দেন এই মহান মানুষটির একটাই ইচ্ছা প্রত্যন্ত গ্রাম অঞ্চলে জ্ঞানের প্রসার ঘটানো একজন নিভৃতচারী মানুষটি জননী গ্রন্থাগার ও সাংস্কৃতিক সংস্থায় দুবার বই প্রদান করেন। এমন একজন সাদা মনের ও গুণী মানুষটিকে স্বরণীয় ও বরণীয় করে রাখার জন্য সম্মান প্রদর্শনে জননী গ্রন্থাগার ও সাংস্কৃতিক সংস্থায় তাঁর নামে একটি কর্নার উদ্বোধনের আয়োজন করেছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, জননী গ্রন্থাগার ও সাংস্কৃতিক সংস্থার সম্মানিত সভাপতি রিজিয়া খাতুন।

তিনি বলেন, তাঁর এ মহতি কাজটি অব্যাহত থাকবে এবং কাজী ইমদাদুল হক খোকন কে আজীবন সদস্য পদ প্রদানের ঘোষনা দেন৷ তিনি সবসময় জননীর পাশে থাকবেন এ আশা ব্যাক্ত করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, আমিনুল হক রিন্টু।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31