IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন
Home >> রাজশাহী >> রাজশাহীর সমন্বিত নগর অবকাঠামো নির্মাণ শীর্ষক প্রকল্পের অগ্রগতি বিষয়ে পর্যালোচনা সভা

রাজশাহীর সমন্বিত নগর অবকাঠামো নির্মাণ শীর্ষক প্রকল্পের অগ্রগতি বিষয়ে পর্যালোচনা সভা

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী মহানগরীর সমন্বিত নগর অবকাঠামো নির্মাণ শীর্ষক প্রকল্পের অগ্রগতি বিষয়ে প্রকৌশলী ও ঠিকাদারদের নিয়ে পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৩ আগস্ট) দুপুরে নগর ভবনের সিটি হল সভাকক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

সভায় প্রধান অতিথির বক্তব্যে রাসিক মেয়র বলেন, নগরীর উন্নয়নে প্রায় তিন হাজার কোটি টাকার উন্নয়ন কাজ বাস্তবায়ন করছে রাজশাহী সিটি কর্পোরেশন। নগরীর বিভিন্ন সড়ক ইতোমধ্যে প্রশস্ত করা হয়েছে। নাগরিক সুবিধা সকল বিষয়ে বিবেচনা করে ড্রেন রাস্তা নির্মাণ, সড়ক প্রশ্বস্তকরণ, আলোকায়ন, গ্রীন জোন স্থাপন, বৃক্ষরোপনসহ বিভিন্ন উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হচ্ছে। বর্তমান পরিষদ দায়িত্ব গ্রহণের পর প্রকল্প প্রণয়ন করা হলে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজশাহীর জন্য সর্ববৃহৎ এ প্রকল্পটি অনুমোদন দেন। প্রকল্পটির কাজ এগিয়ে চলেছে। দ্রুততম সময়ে চলমান শেষ করতে সংশ্লিষ্ট ঠিকাদারী প্রতিষ্ঠান ও প্রকল্প সংশ্লিষ্ট প্রকৌশলীদের আন্তরিকভাবে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন মেয়র।

রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরীফ উদ্দিনের সভাপতিত্বে সভা মঞ্চে ছিলেন সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র-১ ও ১২নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু, প্যানেল মেয়র-২ ও ১নং ওয়ার্ড কাউন্সিলর রজব আলী, প্যানেল মেয়র-৩ ও ১নং সংরক্ষিত আসনের কাউন্সিলর তাহেরা খাতুন মিলি ২২নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল হামিদ সরকার টেকন, প্রকল্পের ইঞ্জিনিয়ারিং এ্যাডভাইজার আশরাফুল হক, তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও প্রকল্প পরিচালক নূর ইসলাম তুষার। রাজশাহী মহানগরীর সমন্বিত নগর অবকাঠামো নির্মাণ শীর্ষক প্রকল্পের অগ্রগতি বিষয়ে সার্বিক তথ্য চিত্র উপস্থাপন করেন রাসিকের প্রধান প্রকৌশলী শরিফুল ইসলাম।

পর্যালোচনা সভায় বক্তব্য দেন, ১৩নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মমিন, ১৪নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার হোসেন আনার, ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, ২৪নং ওয়ার্ড কাউন্সিলর আরমান আলী প্রমুখ বক্তব্য দেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31