IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন
Home >> রাজশাহী >> নতুন স্বপ্নে উজ্জীবিত হচ্ছে বাঘার চরাঞ্চলের মানুষ

নতুন স্বপ্নে উজ্জীবিত হচ্ছে বাঘার চরাঞ্চলের মানুষ

ধূমকেতু প্রতিবেদক, বাঘা : বাঘা উপজেলার আলাইপুর থেকে পদ্মার চরাঞ্চলের চকরাজাপুর ইউনিয়নের লক্ষীনগর পর্যন্ত ১২ কিলোমিটার নদী খননের কাজ দুই এক মাসের মধ্যে শুরু হতে যাচ্ছে।

শনিবার (১৩ আগষ্ট) পদ্মার তীর রক্ষার্থে উপজেলার নদী ভাঙ্গন এলাকা পরিদর্শনে এসে আশার এই বানী শুনিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের বিভাগীয় প্রধান প্রকৌশলী জহিরুল ইসলাম। তিনি চকরাজাপুর ইউনিয়নের পদ্মার তীর রক্ষার্থে প্রস্তাবিত স্থায়ী বাঁধ, স্পার (রাজশাহী টি বাঁধ,আই বাধঁ সদৃশ) নির্মাণে নদী তীর পরিদর্শন করেন।

পরিদর্শন শেষে চকরাজাপুর ইউনিয়নে স্থানীয় চেয়ারম্যান ও গণ্যমান্য ব্যক্তিদের সাথে চা চক্র অনুষ্ঠানে অতি সম্প্রতি নদী খনন কাজ শুরুর কথা বলেন প্রকৌশলী জহিরুল ইসলাম। তিনি বলেন, নদীর খনন কাজ শেষ হলে নদী নাব্যতা ফিরে পাবে, নদীর মূল স্রোতধারা নদীর কেন্দ্র বরাবর প্রবাহিত হবে। নদী ভাঙ্গন অনেকাংশে কমে আসবে। এর সাথে পদ্মা তীর রক্ষার্থে স্থায়ী বাঁধ, স্পার, টি বাঁধ, আই বাধঁ নির্মাণ করা হবে বলেও জানান এই কর্মকর্তা।

এসময় উপস্থিত ছিলেন, রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম শেখ, উপ-বিভাগীয় প্রকৌশলী সারওয়ার-ই-জাহান, চকরাজাপুর ইউনিয়ন চেয়ারম্যান ডিএম বাবুল মনোয়ার, চকরাজাপুর ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক আবদুস সালাম, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান প্রমুখ।

চেয়ারম্যান ডিএম বাবুল মনোয়ার বলেন, পদ্মার অব্যাহত ভাঙনে ৮ মাসের মধ্যে প্রায় আড়াই শত মানুষের বাড়ি ভিটার জমি নদী গর্ভে চলে গেছে। বর্তমানে পদ্মায় পানি বৃদ্ধি পাচ্ছে। তার সাথেও চলছে ভাঙ্গন। পদ্মা তীর রক্ষার্থে কাজ শুরু ও শেষ হলে নদী ভাঙ্গন অনেকাংশে কমে আসবে। চকরাজাপুর বাসি নতুন স্বপ্নে উজ্জীবিত হবে।

রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম শেখ জানান, রাজশাহী জেলার চারঘাটের ইউসুফপুর থেকে শুরু হয়ে বাঘার আলাইপুর হয়ে চকরাজাপুর ইউনিয়নের লক্ষীনগর পর্যন্ত ১২ কিলোমিটার নদী ড্রেজিং এর কাজ করা হবে। ২০২০-২১ ও ২০২১-২২ অর্থ বছরে জেলার চারঘাট ও বাঘা উপজেলার পদ্মা নদীর বাম তীরের স্থাপনাসমূহ নদী ভাঙন হতে রক্ষা প্রকল্পের কাজ শুরু হয়েছে।

তিনি বলেন, ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে জেলার দুই উপজেলায় ৭২২ কোটি টাকা ব্যয়ে ১৯টি প্যাকেজে কাজ চলছে। এর মধ্যে ১১ টি প্যাকেজ প্রটেকশন বøকের ও ৮টি প্যাকেজ নদী ড্রেজিং এর কাজ রয়েছে। নদী শাসনের জন্য ৩০০ কোটি টাকার একটি প্রকল্পের মধ্যে বাঘার ১২ কি. মি. নদী ড্রেজিং রয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31