IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন
Home >> রাজশাহী >> কলকাতায় ড্রোন ক্যামেরায় ছবি তুলে আটক রাজশাহীর বাঘার দুইজন

কলকাতায় ড্রোন ক্যামেরায় ছবি তুলে আটক রাজশাহীর বাঘার দুইজন

ধূমকেতু প্রতিবেদক, বাঘা : কলকাতায় ফোর্ট উইলিয়াম লাগোয়া সংরক্ষিত ভিক্টোরিয়া মেমোরিয়াল ফোর্ট এলাকায় ড্রোন ক্যামেরা উডিয়ে ছবি তুলে ধরা খেয়েছে রাজশাহীর বাঘার দুইজন। সম্পর্কে তারা চাচা-ভাতিজা।

জানা গেছে, প্রবাস জীবন থেকে স্বপরিবারে বাংলাদেশের রাজশাহীর বাঘা উপজেলার দক্ষিন মিলিকবাঘা গ্রামে এসেছেন সিফাত আলী (২২)’র পরিবার। এই গ্রাম থেকে চাচা জিল্লুর রহমান (৩৫)কে সাথে নিয়ে ভারতের কলকাতায় যান বিবিএর ছাত্র সিফাত আলী। সেই দেশের সংরক্ষিত এলাকায় ড্রোন ক্যামেরা উডিয়ে ছবি তোলার অভিযোগে তাদের দু’জনকে গ্রেপ্তার করেছে সেখানকার সেন্টাল পুলিশ।

গত বুধবার (১০ আগষ্ট) তাদের গ্রেপ্তারের পর মামলা দায়ের করা হয়েছে। আগামী ২৩ আগস্ট পর্যন্ত তাদের পুলিশ হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদের জন্য নির্দেশ দিয়েছেন আদালত। তাদের আসল উদ্দেশ্য কি, তা খতিয়ে দেখার স্বার্থে ভিডিওগুলো ফ্রেম টু ফ্রেম পরীক্ষার জন্য পুলিশের পক্ষ থেকে আবেদন করলে এই নির্দেশ দিয়েছেন আদালত।

গ্রেপ্তারকৃত সিফাত আলী কোরিয়া প্রবাসী আব্দুল লতিফের ছেলে, চাচা জিল্লুর রহমান রাজশাহীর বাঘা উপজেলার দক্ষিন মিলিক বাঘা গ্রামের আব্দুর রউফ এর ছেলে। ২০১৩ সালে স্বপরিবারে দক্ষিন কোরিয়ায় চলে যান আব্দুল লতিফ। গ্রীণ কার্ডে তারা এখন দক্ষিন কোরিয়ার বাসিন্দা। তার ছেলে সিফাত আলী সেই দেশটির ইনসোন ইউনির্ভাসিটি বিবিএ (ট্রেড এ্যান্ড কমার্স) ছাত্র। মহামারি করেনার আগে বাংলাদেশের রাজশাহীর বাঘা উপজেলার দক্ষিন মিলিকবাঘা গ্রামের বাড়িতে আসেন আব্দুল লতিফ। গত ২মাস আগে তিনি স্ত্রী ও ছেলেকে রেখে কোরিয়ায় চলে গেছেন আব্দুল লতিফ।

শনিবার (১৩ আগষ্ট) সরেজমিন আব্দুল লতিফের দক্ষিন মিলিকবাঘা গ্রামের বাড়িতে গিয়ে যোগাযোগ করলে তার স্ত্রী (গ্রেপ্তারকৃত সিফাতের মা) সেলিনা খাতুন (শাপলা) বিষয়গুলো নিশ্চিত করে জানান, গত ৯ আগষ্ট বৈধ ভিসায় কলকাতায় গিয়েছে সিফাত ও তার চাচা জিল্লুর রহমান। আমার জন্য ঔষধ ক্রয় ও বেড়ানো উদ্দেশ্য যায় তারা। সেখানে গিয়ে শখের বসে ড্রোন ক্যামেরা উড়িয়ে ছবি তুলছিল। কিন্ত সেই এলাকাটি সংরক্ষিত বলে তাদের জানা ছিলনা। তার দাবি, বৈধ ভিসায় বিভিন্ন দেশে গিয়ে শখের বসে ছবি তুলে আমাদের বাঘা পেইজে দেয়। তবে কোনদিন বাঁধার সম্মুখিন হয়নি। চলতি মাসের ২৯ আগষ্ট দক্ষিন কোরিয়া যাওয়ার জন্য বিমানের টিকিট কাটা হয়েছে। কিন্তু এর আগেই অনাকাক্সিক্ষত ঘটনা ঘটে গেল। কলকাতার পুলিশের মাধ্যমে পরে বিষয়টি জানতে পেরেছেন বলে জানান, সেলিনা খাতুন (শাপলা)।

তিনি জানান, বাংলাদেশের পরারাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ব্যবস্থা নেওয়া জন্য যোগাযোগ করছি। এছাড়াও আইনিভাবে ব্যবস্থা নেওয়ার জন্য সিফাতের অপর এক চাচাকে কলকাতায় পাঠানো হয়েছে। ২০২১ সালে দক্ষিন কোরিয়া থেকে বাংলাদেশের রাজশাহীর বাঘা উপজেলার দক্ষিন মিলিক বাঘা গ্রামের বাড়িতে এসছেন। করোনাকালিন সময় থেকে তারা বাংলাদেশে আছেন। তবে স্বামী আব্দুল লতিফ ২ মাস আগে কোরিয়া চলে গেছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31