ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে গত ২৪ ঘন্টায় অভিযানে চালিয়ে ২০ জনকে আটক করেছে মহানগর পুলিশ।
রোববার (১৪ জুলাই) নগরীর বিভিন্নস্থানে থানা ও ডিবি পুলিশ অভিযান তাদের গ্রেপ্তার করে।
রাজশাহী আরএমপি পুলিশ সদর দপ্তর থেকে জানায়, বোয়ালিয়া মডেল থানা ১ জন, রাজপাড়া থানা ৩ জন, চন্দ্রিমা থানা ১ জন, মতিহার থানা ১ জন, কাটাখালী থানা ২ জন, বেলপুকুর থানা ৩ জন, শহমখদুম থানা ২ জন, পবা থানা ১ জন, কাশিয়াডাঙ্গা থানা ১ জন, দামকুড়া থানা ১ জন ও ডিবি পুলিশ ৪ জনকে আটক করে।
আটককৃতদের মধ্যে ৯ জন ওয়ারেন্টভুক্ত আসামী, ৯ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, মাদক মামলায় অভিযুক্ত আসামীদের হেফাজত হতে মোট ৪৩.৭৫ গ্রাম হেরোইন, ১৬০ গ্রাম গাঁজা, ৮ পিস ইয়াবা ও ৭০ বোতল ফেন্সিডিল উদ্ধার হয়।


