ধূমকেতু প্রতিবেদক, মোহনপুর : রাজশাহী মোহনপুর উপজেলায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদত বার্ষিকীতে ও জাতীয় শোক দিবস উপলক্ষে সোমবার ১৫ আগষ্ট সকাল ১০ টার সময় উপজেলা চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন পবা-মোহনপুর-৩ আসনের সংসদ আয়েন উদ্দিন, উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা পরিষদ, বাংলাদেশ পুলিশ, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন, পল্লীবিদ্যুৎ সমিতি, দলিল লেখক সমিতি।
সেই সাথে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান শোক র্যালী বের করে। পরে উপজেলা হল রুমে বঙ্গবন্ধু ও বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সানওয়ার হোসেন।
অনুষ্ঠান পরিচালনা করেন, কৃষি কর্মকর্তা রহিমা খাতুন। প্রধান অতিথি ছিলেন, পবা-মোহনপুর-৩ আসনের সংসদ আয়েন উদ্দিন।
বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. আব্দুস সালাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মফিজ উদ্দিন কবিরাজ, ভাইস চেয়ারম্যান মেহেবুব হাসান রাসেল, মহিলা ভাইস চেয়ারম্যান সানজিদা রহমান রিক্তা।
এসময় উপস্থিত ছিলেন, সহকারি কমিশনার (ভূমি) প্রিয়াংকা দাস, অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কার্যনির্বাহী কমিটির সভাপতি প্রধান শিক্ষক শহিদুল আলম, ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) আব্দুল মান্নান, হযরত আলী, বাবলু হোসেনসহ উপজেলা পরিষদের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।


